মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ইহুদিদের উপাসনালয়ে বন্দুক হামলা

news-image

শ্রীলঙ্কায় গির্জায় এবং হোটেলে সিরিজ বোমা হামলার রেশ কাটতে না কাটতে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপাসনালয় সিনাগগে বন্দুকধারীদের হামলা হলো।

রোববার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের পওয়েতে একটি সিনাগগে বন্দুকধারীর হামলায় এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।পুলিশ জানিয়েছে, হামলাকারী ১৯ বছরের যুবককে আটক করা হয়েছে। শহরটির পুলিশ প্রধান ডেভিন নিসলিত বলেন, ওই সিনাগগে পাসওভার অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়। হামলার পর উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত চারজন গুলিবিদ্ধ হয়ে ভর্তি হয়েছেন। পুলিশ হামলার কারণ জানাতে পারেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।উল্লেখ্য, গত রোববার শ্রীলঙ্কায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা ও বিলাসবহুল হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ২৫৩ জন নিহত হন।

রাজধানী শহর কলম্বো, অদূরের নেগম্বো ও পূর্বাঞ্চলীয় প্রদেশ বাত্তিকোলার সেই হামলায় আহত হয়ে অন্তত ৫০০ মানুষ চিকিৎসাধীন রয়েছেন। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটসবার্গ সিনাগগে বন্দুক হামলায় ১১ জন নিহত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক