মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় হামলার সময়ই ‘মূলহোতা’ মৌলভী হাশিম নিহত হয়

news-image

অনলাইন ডেস্ক : ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার প্রধান সন্দেহভাজন মূলহোতা মৌলভী জাহরান ঘটনার দিনই নিহত হয়েছেন। আজ শুক্রবার দেশটির প্রেসিডেন্ট এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, উগ্রপন্থী ইসলামি নেতা মৌলভী জাহরান হাশি দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী হামলায় মূল ভূমিকা পালন করেন বলে ধারণা করা হচ্ছে। হামলার পর তাকে হন্য হয়ে খুঁজছিল শ্রীলঙ্কার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা আজ সাংবাদিকদের বলেন, দেশের গোয়েন্দা সংস্থাগুলো তাকে জানিয়েছে, ইস্টার সানডেতে কলম্বোর বিলাসবহুল শাংরি-লা হোটেলে হামলার সময় জাহরান হাশিম নিহত হন।

মাইথ্রিপালা সিরিসেনার বলেন, স্থানীয় উগ্রপন্থী ইসলামি গোষ্ঠী ন্যাশনাল তৌহিদ জামায়াতের (এনটিজে) নেতা ছিলেন জাহরান হাশিম।

গতকাল মঙ্গলবার প্রকাশ করা এক ভিডিওতে হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এতে হাশিমকে দেখা গেছে। ফুটেজে আইএস নেতা আবুবকর আল বাগদাদির আনুগত্য প্রকাশ করে আটজনকে শপথ নিতে দেখা গেছে, যাদের মধ্যে কেবল হাশেমের গোলাকার মুখটিই খোলা ছিল। বাকিরা মুখ ঢেকে আনুগত্যের শপথ নেন।

মাথায় কালো কাপড়ে ঢাকা রাইফেল বহনকারী হাশেম অন্যদের শপথবাক্য পাঠ করান। বাকিরাও তার মতো কালো পোশাক পরলেও তাদের মুখমণ্ডল ছিল সম্পূর্ণ ঢাকা।

হামলার পর হাশিমের অবস্থান সম্পর্কে কিছু জানাতে পারেনি শ্রীলঙ্কার কর্তৃপক্ষ। কিন্তু আজ দেশটির প্রেসিডেন্ট জানালেন, ঘটনার দিন হামলার সময় হাশিম নিহত হয়েছেন। সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক