,

আবারও শ্রীলঙ্কায় কারফিউ জারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় নতুন করে আবারও কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার। ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় সোমবার মধ্যরাত থেকে কারফিউ শুরু হবে। খবর রয়টার্স ও বিবিসির।

এর আগে সিরিজ বোমা হামলার পরিপ্রেক্ষিতে গতকাল রোববার দেশটিতে কারফিউ জারি করা হয়। রোববার রাতভর কারফিউ জারি ছিল। সোমবার সকালে সেই কারফিউ তুলে নেয়া হয়।

রোববার সকালে ইস্টার সানডেতে দেশটির তিনটি গির্জা, তিনটি হোটেলসহ অন্তত আটটি স্থানে পরপর বোমা হামলা হয়। হামলায় ২৯০ জন ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬ জন বিদেশি নাগরিক। আহত প্রায় পাঁচ শতাধিক।

হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এ ঘটনায় ২৪ জনকে আটক করা হয়েছে। তবে কারা হামলা চালিয়েছে তা এখনও চিহ্নিত করতে পারেনি দেশটির সরকার।

এদিকে শ্রীলংকায় ইস্টার সানডের দিন গির্জা ও হোটেলে সাত আত্মঘাতী বোমারু সিরিজ হামলা চালিয়েছে বলে দেশটির ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন ।

হামলাকারীদের দেহের বিভিন্ন অংশ পরীক্ষা-নিরীক্ষা করে তারা এমন তথ্য দিয়েছেন।

শ্রীলংকার অপরাধ অনুসন্ধানকারী ফরেনসিক বিশেষজ্ঞ আরিয়ানন্দ ওয়েলিয়াঙ্গ বলেছেন, হামলাকারীদের দেহের বিভিন্ন অংশ পরীক্ষা-নিরীক্ষা করে মনে হয়েছে, তারা সবাই আত্মঘাতী বোমারু ছিলেন।

তবে বেশিরভাগ হামলা একজন বোমারু করলেও কলম্বোর শাংরি-লা হোটেলে দুজন হামলা করেছিল বলে জানান তিনি।

হামলায় সবশেষ ২৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫০০ মানুষ। হতাহতদের মাঝে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও আছেন। হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত সরকার ২৪ জনকে আটক করেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর