মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ দিন আগেই সর্তক করেছিলেন শ্রীলঙ্কার পুলিশ প্রধান

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কায় খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে আত্মঘাতী বোমা হামলা হতে পারে বলে দেশব্যাপী সকলকে সতর্ক করেছিলেন দেশটির পুলিশ প্রধান পুজুথ জয়সুন্দর।

আজকের সিরিজ বোমা হামলার ১০ দিন আগে সতর্ক করে তিনি বলেছিলেন, ‘আত্মঘাতী বোমা হামলাকারীরা ‘‘কয়েকটি গির্জায়’’ হামলা চালানোর পরিকল্পনা করছে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে আজ রোববার সকালে শ্রীলঙ্কার কয়েকটি গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৫ শতাধিক মানুষ।

এরইমধ্যে ৩০০ জনকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

এএফপির খবরে বলা হয়, গত ১১ এপ্রিল পুলিশ প্রধান পুজুথ জয়সুন্দর শীর্ষ পুলিশ কর্মকর্তাদের কাছে একটি হামলার হুমকি আছে বলে গোয়েন্দা সতর্কতা পাঠিয়েছিলেন।

ওই সতর্কতায় জানানো হয়, ‘বিদেশি গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে কলম্বোর ভারতীয় হাইকমিশনসহ কয়েকটি গির্জায় এনটিজে (জাতীয় থোথীথ জামায়াত) নামে একটি জঙ্গি সংগঠন বোমা হামলার পরিকল্পনা করেছে।’

এনটিজে শ্রীলঙ্কায় একটি মৌলবাদী মুসলিম গ্রুপ। গত বছর যখন একটি বৌদ্ধমূর্তি ভাঙা হয় তখন গ্রুপটির প্রকাশ্যে আসে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক