মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একটি লিভার দিয়ে বাবাকে বাঁচালেন মেয়ে

news-image

অনলাইন ডেস্ক : ভারতের হায়দারাবাদে অসুস্থ বাবাকে বাঁচালেন ১৯ বছরের মেয়ে। বাবার জীবন বাঁচাতে জীবনের ঝুঁকি থাকার পরেও নিজের একটি লিভার দিলেন বাবাকে। মেয়েরা নাকি বাবাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন! এই প্রচলিত কথাকেই যেন সত্য প্রমাণ করলেন মেয়ে রাখী দত্ত।

রাখীর পিতার বয়স ৬৫ বছর, কিছুদিন ধরেই পেটে ব্যথা এবং কিছু খেতে পারতেন না। হাসপাতালে ভর্তির করার পর জানাতে পারলেন তার বাবা লিভারের কঠিন রোগে আক্রান্ত। আর তাকে সুস্থ করেতে হলে লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। কিন্তু কে দান করবে সেই লিভার?

এমন প্রশ্ন যখন সবার মনে ঘুরছিলো, ঠিক সেই সময়েই কোনো চিন্তা না করে রাখী দত্ত এগিয়ে এলেন নিজের বাবার জন্য।

এ বিষয়ে রাখী বলেন, ‘বাবার জন্য তিনি নিজের লিভারের অংশবিশেষ দান করতে প্রস্তুত! অবশেষে সেই সাহসী মেয়ের কারণেই নতুন জীবন পেলেন বাবা! জানুন রোমাঞ্চকর সেই গল্প।’

রাখী আরো জনান, বাবার এমন কঠিন রোগ হয়েছে শুনে প্রথমে ভেঙে পড়েছিলেন। তারপর ঠাণ্ডা মাথায় পুরো ব্যাপারটা ভেবে দেখেন। তার জীবনে বাবার প্রয়োজন আছে। বাবাকে অনেক ভালোবাসেন। তাই সিদ্ধান্ত নিতে দেরি করেননি।

নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও বাবার জীবন বাঁচাতে নিজের লিভারের ৬৫% দান করতে এক কথায় রাজী হয়ে যান।

তারপর অস্ত্রোপচারের জন্য হায়দ্রাবাদের এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএন্টারোলোজি হাসপাতালে ভর্তি করা হয় রাখীর বাবাকে। একই সাথে কলকাতা থেকে দুজন লিভার ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ সেখানে উপস্থিত হয়ে এই জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন।

এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন রাখীর বাবা। পেটে অপারেশনের গভীর চিহ্ণসহ বাবা-মেয়ের ছবি এখন সোশ্যাল সাইটে ভাইরাল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক