মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে কৃত্রিম আঙ্গুলে জাল ভোট!

news-image

নিউজ ডেস্ক : ভারতে চলমান লোকসভা নির্বাচনে নকল আঙ্গুল ব্যবহার করে জাল ভোট দেয়ার গুজব ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে। তবে এসব পোস্টে যে ছবিটি ব্যবহার করা হচ্ছে সেটি আসলে জাপানের একটি কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ তৈরির কারখানার। এমন সংবাদ রোববার প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

ভাইরাল পোস্টগুলোতে বলা হচ্ছে, জাল ভোট দেওয়ার জন্য মেশিনে বানানো হচ্ছে নকল আঙুল। নকল আঙুলের মধ্যে নিজের আঙুল গলিয়ে নিলেই হলো। সেই আঙুলে নির্বাচনের কালি পড়লেও বুথের বাইরে বেরিয়ে এসে খুলে ফেললেই হবে। আবার নকল আঙুল পরে নিয়ে ঢুকে পড়া যাবে ভোটগ্রহণ কেন্দ্রে। এ ভাবেই দেওয়া যাবে জাল ভোট। এই খবর নিয়েই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া।

তবে পুরো বিষয়টি খতিয়ে দেখার পর অবশ্য জানা যায় এই খবর ভুয়া। ভারতে নকল আঙুল ব্যবহার করে ভোট দেয়া হবে, এই খবরের কোনও সত্যতা নেই। আসলে জাপানে ব্যবহৃত কৃত্রিম আঙুলের একটি ছবি নিয়ে তা ব্যবহার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যে ছবিটি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়, সেই ছবিটি গুগলে খুঁজলে দেখা যাচ্ছে, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের সময়ও এই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তখনও বলা হয়েছিল, জাল ভোটের জন্যই মেশিনে এই আঙুল বানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এই কৃত্রিম আঙুল কোন কাজে ব্যবহার করা হয়, সেই খোঁজও নেওয়া হয় তখনই। জানা যায় জাপানের কুখ্যাত মাফিয়া ইয়াজুকা নামের একটি দলের কথা।

এই ইয়াজুকারা অত্যন্ত গোপনে কাজ করে এবং এই দলের সদস্য হওয়ার নির্দিষ্ট কিছু নিয়ম আছে। তার অন্যতম হল, কেউ কোনও কাজে ভুল করলে নিজেই নিজের আঙুলের একটি অংশ কেটে জমা দিতে হয় মাফিয়া দলের বসের কাছে। যতবার বিশ্বাসভঙ্গের ঘটনা ঘটবে, ততবারই আঙুল কাটার ঘটনা ঘটবে।

কোনও কোনও ইয়াজুকা সদস্যের হাতের একাধিক আঙুল নেই, এমন নিদর্শনও আছে জাপানে। এরা সুস্থ জীবনে ফিরতে পারে না কাটা আঙুলের জন্যই। তাদের সমাজের মূল স্রোতে ফেরাতেই কৃত্রিম আঙুল তৈরি করেন জাপানের চিকিৎসকেরা। সেই আঙুলের ছবিতেই ভরে গিয়েছিল ভারতের সোশ্যাল মিডিয়া।

আদপে পুরো খবরটিই ভুয়া, জানায় আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক