মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে দেশে সেলফি তুললেই জেল-জরিমানা

news-image

অনলাইন ডেস্ক : মোবাইল ফোনে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা অনেকেরই প্রিয়। কোথাও কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলে কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় অনেকে ছবি তুলে থাকেন।

তবে এই সেলফি তুলে জেল, জরিমানার মুখোমুখি হতে হবে একথা শোনার পর একটু অবাক হওয়ারই কথা। তবে এমনটিই ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। সম্প্রতি সেলফি বিষয়ে কঠোর আইন করেছে দেশটি।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কারও অসম্মতিতে কিংবা কাউকে না জানিয়ে সেলফি তুললে ছয় মাসের কারাভোগের বিধান করেছে দেশটির আইন। শুধু তাই নয়, অপরাধের মাত্রা অনুযায়ী জরিমানা দিতে হবে সর্বোচ্চ পাঁচ লাখ দিরহাম (বাংলাদেশি টাকায় এক কোটি ১৪ লাখ টাকারও বেশি)।

আরব আমিরাতের আইন বলছে, সেলফি তুলতে সমস্যা নেই। কিন্তু সেই সেলফিতে অপরিচিত কারও ছবি কিংবা অন্য কারও ব্যক্তিগত বিষয়, তথ্য চলে আসলে তা গোপনীয়তা লঙ্ঘনের অপরাধ বলে গণ্য হবে। এ জন্য ছয় মাসের জেল এবং সঙ্গে রয়েছে জরিমানা।

দেশটির এক আইনজীবী নওরা সালেহ আল হাজরি আমিরাত আল ইউমকে বলেন, ‘গত তিন বছরে বিয়ে এবং প্রাইভেট পার্টিতে “ছবি তোলা সম্পর্কিত” মামলার পরিমাণ ব্যাপক হারে বেড়েছে। যে কারণে আইনটি এমন কঠোর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক