শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে বিমান বিধ্বস্তে নিহত ৩

news-image

উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়েছে নেপালের একটি বিমান। এতে তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে।রানওয়ে থেকে ছিটকে পড়ার সময় ৩০-৪০ মিটার দূরে থাকা দুটি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। সঙ্গে সঙ্গেই সেটি বিধ্বস্ত হয়।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বিমানটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে দু’টি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য কাঠমান্ডুতে পাঠানো হয়েছে। তিনি বলেন, কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত নয়।