,

আদালতে ‘সাক্ষী’ হলো গরু!

news-image

অনলাইন ডেস্ক : মালিককে শনাক্ত করতে গরুকে হাজির করা হলো আদালতে। বিচিত্র এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের যোধপুরের এক স্থানীয় আদালতে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল শুক্রবার গরু নিয়ে এমনই একটি ঘটনা ঘটেছে, যা সাধারণত রূপকথার গল্পেই পাওয়া যায়! গরুর মালিক কে,তা নির্ধারণ করার জন্য কাল স্বয়ং গরুকেই হাজির করা হয় আদালতে।

সংবাদসংস্থা এএনআইকে আইনজীবী রমেশ কুমার বিষ্ণোই বলেন, ‘কে গরুর মালিক, তা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করছিল পুলিশকর্মী ওমপ্রকাশ এবং শিক্ষক শ্যাম সিংহ। তারপর দুজনেই একটি বিষয়ে সহমত হওয়ার পর গরুটিকে গোয়ালে নিয়ে যাওয়া হয়। কিন্তু,ঝামেলাটি সেখানেই শেষ হলো না।’

গত বছর মান্দোরা থানায় মামলাটি দায়ের করা হয়। পুলিশ এর সমাধান না করতে পারায় যোধপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় মামলাটি।

এই মামলার শুনানি হবে ফের আগামী ১৫ এপ্রিল। কে গরুর মালিক,তা নিয়ে সিদ্ধান্ত জানাবেন বিচারপতি। সেই রায় শোনার জন্য আদালতে ফের গরুটি উপস্থিত থাকবে কি না,তা অবশ্য জানা যায়নি!

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর