,

ইন্দোনেশিয়ায় ৬.৮ মাত্রার ভূমিকম্প : সুনামি সতর্কতা জারি

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের বৈশ্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

ইউএসজিএস থেকে বলা হয়েছে, শক্তিশালী ভূমিকম্পটি দেশটির উপকূলবর্তী সুলাওয়েসি দ্বীপের পূর্বাংশে আঘাত হেনেছে। এর আগে গত বছর ওই দ্বীপে শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প ও সুনামির আঘাতে ৪ হাজার ৩০০-র বেশি মানুষ মারা যান।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থা দেশটির উপকূলীয় মোরোয়ালি জেলায় সুনামি সতর্কতা জারি করেছে। এ ছাড়া ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে দুর্বল নির্মাণ কাঠামোর জন্য সেখানে উল্লেখযোগ্য ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে ইউএসজিএস থেকে সতর্ক করে হয়েছে।

ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া বিশ্বের মধ্যে অন্যতম দুর্যোগপ্রবণ এলাকা। একাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশটিতে শতাধিক আগ্নেয়গিরি রয়েছে। গত বছর দেশটির জাভা ও সুমাত্রার মধ্যবর্তী সুন্দা স্ট্রেট উপকূলে অগ্ন্যুৎপাতে কমপক্ষে ৪০০ মানুষের প্রাণহানি ঘটেছিল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর