,

চীনকে জনসংখ্যায় পেছনে ফেলবে ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র নয় বছরে ভারতে জনসংখ্যা বেড়েছে বছরে গড়ে ১.২ শতাংশ যা চীনের তুলনায় দুই গুণেরও বেশি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রকাশিত এক পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

যুক্তরাষ্ট্রের ওই পরিসংখ্যানে জানা গেছে, ২০১৯ সালে ভারতের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৩৬ কোটি। যদিও ১৯৯৪ সালে দেশটির জনসংখ্যা ছিল ৯৪.২২ কোটি এবং ১৯৬৯ সালে তা ছিল ৫৪.১৫ কোটি।

অন্যদিকে, ২০১৯ সালে চীনের জনসংখ্যা দাঁড়িয়েছে ১৪২ কোটিতে। যদিও ১৯৯৪ সালে দেশটির জনসংখ্যা ছিল ১২৩ কোটি এবং ১৯৬৯ সালে তা ছিল ৮০.৩৬ কোটি।

বর্তমান হিসাবে চীনের চেয়ে ভারতের জনসংখ্যা মাত্র ৬ কোটি কম। তবে সন্তান উৎপাদনের এই হার অব্যাহত থাকলে দ্রুতই জনসংখ্যার দিক থেকে চীনকে পেছনে ফেলবে ভারত।

যুক্তরাষ্ট্রের হিসাব বলছে, ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত চীনের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার মাত্র ০.৫ শতাংশ। একই সময়ে ভারতে জনসংখ্যা বেড়েছে ১.২ শতাংশ হারে।

বর্তমানে ভারতের জনসংখ্যার ২৭ শতাংশ ০-১৪ বছর এবং ১০-২৪ বছর বয়সসীমার অন্তর্ভুক্ত। ৬৭ শতাংশ জনসংখ্যা আছে ১৫-৬৪ বছর বয়সের মধ্যে। অন্যদিকে ৬৫ বছর ও তদূর্ধ্ব বয়সী নাগরিকের সংখ্যা ৬ শতাংশ।

এ জাতীয় আরও খবর

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব