,

হাসপাতালে দালাই লামা

news-image

অনলাইন ডেস্ক : বুকের সংক্রমণ নিয়ে তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামাকে ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি।

দালাই লামার ব্যক্তিগত সহযোগী তেনজিন তাকলহা জানান, ৮৩ বছর বয়সী এ নেতা অসুস্থবোধ করার কথা জানানোর পর তাকে হিমাচলের পার্বত্য শহর ম্যাকলয়েডগঞ্জ থেকে হেলিকপ্টারে করে দিল্লিতে আনা হয়।

তিনি বলেন, ‘তার বুকের সংক্রমণ ধরা পড়েছে, এজন্য চিকিৎসা করা হচ্ছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। এখানে দুই থেকে তিন দিন তার চিকিৎসা চলবে।’

৬০ বছর আগে চীনা শাসনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর তিব্বতের এই আধ্যাত্মিক নেতা ভারতে পালিয়ে এসেছিলেন। শান্তিতে নোবেলে পুরস্কার জয়ী দালাই লামা একজন জনপ্রিয় বক্তা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বাইরের যোগাযোগ কমিয়ে ম্যাকলয়েডগঞ্জের বাসায়ই অধিকাংশ সময় থাকছিলেন তিনি।

চীন ১৯৫০ সালে তিব্বতের নিয়ন্ত্রণ গ্রহণ করে। দেশটি দালাই লামাকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী বলে বিবেচনা করে।দালাই লামা মারা যাওয়ার পর তার উত্তরাধিকারী কে হবেন তা পরিষ্কার নয় এবং এ নিয়ে বিতর্ক রয়েছে।

চীন বলেছে, একজন উত্তরাধিকারী মনোনয়ন করার অধিকার আছে তাদের নেতাদের। কিন্তু গত মাসে দালাই লামা ফের বলেছেন, চীনের ঘোষিত কোনো নেতাকে তিব্বতিরা মেনে নিবে না। তিব্বতি বৌদ্ধদের বিশ্বাস, তাদের সবচেয়ে জ্যেষ্ঠ লামার আত্মা একটি শিশুর দেহধারণ করে পুনরায় আবির্ভূত হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর