মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছত্তিশগড়ে বিজেপির নির্বাচনী প্রচারণায় হামলা : নিহত ৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লোকসভা নির্বাচনের ঠিক দুদিন আগে ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভিসহ পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের দন্তেওয়াড়া নামক স্থানে নিহত বিধায়কের নির্বাচনী প্রচারণায় যাওয়া গাড়িবহরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র মাওবাদী হামলাকারীদের বন্দুকযুদ্ধ চলছে। বিধায়ক ছাড়া বাকি চারজন তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী।

পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার দন্তেওয়াড়ায় ক্ষমতাসীন বিজেপিদলীয় বিধায়ক ভীমা মাণ্ডভি ভোটের প্রচারের কাজে যান। সে সময় তার গাড়িতে অত্যাধুনিক বিস্ফোরকের মাধ্যমে মাওবাদীরা হামলা চালালে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

স্থানীয় প্রশাসন মাওবাদী ওই হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। ঘটনাস্থলের ছবি দেখে বিশেষজ্ঞরা অনুমান করছেন আইইডি বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয়েছে।

কংগ্রেস প্রার্থী দেবতি কারমাকে হারিয়ে গত বিধানসভা নির্বাচনে তিনি ছত্তিশগড় প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।

প্রসঙ্গত, ১১ এপ্রিল বৃহস্পতিবার ছত্তিশগড়ে একমাত্র যে কেন্দ্রটিতে ভোটগ্রহণের কথা রয়েছে সেটি মাওবাদী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক