মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমার বাহিনীর হেলিকপ্টার হামলায় ৩০ রোহিঙ্গা নিহত

news-image

জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, গত সপ্তাহে মিয়ানমারে সামরিক বাহিনীর হেলিকপ্টার দিয়ে চালানো এক অভিযানে প্রায় ৩০ জন রোহিঙ্গা বেসামরিক লোক নিহত হয়েছে বলে তারা খবর পেয়েছেন।

কর্মকর্তারা বলছেন, গত বৃহস্পতিবার রোহিঙ্গা মুসলিমদের একটি দল বাঁশ সংগ্রহ করার সময় হেলিকপ্টার থেকে গুলি করে তাদের হত্যা করা হয়।মিয়ানমারের সামরিক বাহিনী দাবি করছে, হেলিকপ্টার আক্রমণে নিহতরা ওই অঞ্চলের সশস্ত্র বিদ্রোহীদের সহায়তা দিচ্ছিল। কিন্তু জাতিসংঘের মুখপাত্র এ দাবি প্রত্যাখ্যান করেছেন।এর আগে পাওয়া খবরে ওই ঘটনায় ৭ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল।

কিন্তু এখন কর্মকর্তারা বলছেন, এ আক্রমণে প্রায় ৩০ জন নিহত হয়েছে বলে তারা খবর পেয়েছেন, তবে তা নিশ্চিত করার চেষ্টা চলছে।বিবিসির সংবাদদাতা নিক বিক জানাচ্ছেন, তিন মাস আগে রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা শুরু হবার পর এটাই মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে এ পর্যন্ত সবচেয়ে গুরুতর ঘটনা।

সর্বশেষ রাখাইন রাজ্যে যে লড়াই চলছে, তা হচ্ছে মূলত মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান বাহিনীর মধ্যে । এই আরাকান যোদ্ধারা জাতিগতভাবে রাখাইন এবং প্রধানত: বৌদ্ধ ধর্মাবলম্বী।এ বছরের শুরুর দিক থেকে যুদ্ধের কারণে প্রায় ২০ হাজার বেসামরিক লোককে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে।

এর আগে ২০১৭ সালের আগস্ট মাসে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী যে অভিযান চালায় তাতে বহু রোহিঙ্গা হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের শিকার হয় এবং অন্তত ৭ লক্ষ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

অভিযোগ করা হয়, রাখাইন রাজ্যে মিয়ানমারের বাহিনী সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার মানসিকতা নিয়ে অভিযান চালিয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক