,

নাইজেরিয়ার শীর্ষ ধনী দেখার জন্যই ৯০ কোটি টাকা তোলেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ান বিলিয়নিয়ার আলিকো দাঙ্গোতে। তিনি দেশটির শীর্ষ ধনী হিসেবে পরিচিত। এমনকি আফ্রিকার শীর্ষ ধনী হিসেবেও তাকে বিবেচনা করা হয়। সম্প্রতি তিনি এক অদ্ভুত তথ্য জানিয়েছে।

শনিবার আইভরিকোস্টের একটি সম্মেলনে দাঙ্গোতে জানান, তিনি একবার একসঙ্গে ১ কোটি ডলার বা প্রায় ৯০ কোটি টাকা ব্যাংক থেকে তুলেছিলেন। তবে বিশেষ কোনও কাজের জন্য নয়। শুধু চোখে দেখার জন্যই নাকি এমন কাজ করেছিলেন তিনি।

মাইক্রোসফটের ওয়েব পোর্টাল এমএসএন জানিয়েছে, দাঙ্গোতে সবসময় কাগজে-কলমেই বড় অঙ্কের অর্থ আদান-প্রদান করেছেন। ফলে একসঙ্গে এতো বেশি টাকা তাকে রাখতে হয়নি এমনকি দেখতেও হয়নি। কিন্তু হঠাৎ তিনি মনে করেন, আমার কী আসলেই টাকা আছে নাকি শুধু কাগজে-কলমেই সব? আর এ বিষয়টি প্রমাণ করতেই তিনি ব্যাংক থেকে তোলেন ১ কোটি ডলার।

এ সম্পর্কে তিনি বলেন, একদিন আমি ব্যাংক থেকে ১ কোটি ডলার তুলি এবং গাড়িতে করে বাসায় নিয়ে যাই। আমি সেগুলোর প্রতি তাকিয়েছিলাম এবং মনে মনে ভেবেছি, এখন আমি বিশ্বাস করি যে আমার টাকা আছে। অবশ্য পরদিন এই অর্থ আমি আবার ব্যাংকে জমা দিয়ে দিই।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর