,

দুই ভাই এক সন্তানের বাবা

news-image

অনলাইন ডেস্ক : ঘটনাটি হাস্যকর মনে হলেও ব্রাজিলের মধ্যাঞ্চলীয় গোইয়াস অঙ্গরাজ্যে বাস্তবেই এমনটি ঘটেছে। জানা যায়, ২০১৭ সালে যমজ দুই ভাইয়ের একজন বিয়ে করেন স্থানীয় এক নারীকে।

তবে দুই ভাইয়ের চেহারায় এতটাই মিল যে, তাদের আলাদা করা বেশ কঠিন। বিপত্তিতে পড়েন ওই নারী- কোনটা তার স্বামী চিনতেই হিমশিম খাচ্ছেন। এদিকে বিয়ের দুই বছর পর ওই নারী এক কন্যাসন্তান জন্ম দেন। সন্তানের বাবা পরিচয় দিতে নারাজ এক ভাই।

তার দাবি, ওই কন্যাসন্তানের জন্মদাতা নাকি তিনি নন; অন্যদিকে আরেক ভাইও একই বক্তব্য জানান। এ অবস্থায় আদালতে বিচার জানান ওই নারী। পরে দুই ভাই মিলেই সন্তানের মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুললে ডিএনএ টেস্ট করা হয়। ফলে জানা যায়, যমজ দুই ভাইয়ের একজনই ওই কন্যাসন্তানের আসল বাবা। তবে তিনি বিষয়টি মানতে নারাজ।

জানা যায়, এক ভাইকে বিয়ে করলেও ওই নারীর নাকি যমজ অন্য ভাইয়ের সঙ্গেও কিছু দিনের সম্পর্ক ছিল। এতসব গোলমালের মধ্যেই অবশেষে গত সোমবার বিচারক ফিলিপ লুইস পেরুসা রায় দেন, ‘শিশুটির জন্মসনদে যমজ দুই ভাইয়ের নামই পিতৃপরিচয়ে থাকবে।

সেই সঙ্গে তার ভরণপোষণের জন্য তাদের দুজনকেই প্রতিমাসে দেশের সর্বনিম্ন মজুরির ৩০ শতাংশ হারে দিতে হবে।’ ব্রাজিলে সর্বনিম্ন মজুরির হার মাসে প্রায় ২৬২ মার্কিন ডলার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর