মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন গণমাধ্যমে ভারতের ‘মিথ্যাচার’ উঠে এলো

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস করার কথা ভারত দাবি করলেও তার কোনো প্রমাণ পায়নি বলে জানিয়েছে আমেরিকান প্রভাবশালী গণমাধ্যম ‌ফরেন পলিসি। এর মাধ্যমে ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের সাফল্য নিয়ে প্রশ্ন উঠেছে।

পাক যুদ্ধবিমান ধাওয়া করে মাটিতে নামানোর দাবি সত্ত্বেও বিমানবহর থেকে একটি যুদ্ধবিমানও ধ্বংস হয়নি বলে দাবি করেছে পাকিস্তান বিমানবাহিনী।

গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান বিমানবাহিনীর এফ-১৬ ফাইটার জেট তাড়া করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তার আক্রমণে পর্যুদস্ত হয়ে মাটিতে পাক যুদ্ধবিমান ধ্বংস হয় বলে দাবি করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই দাবি মিথ্যা প্রমাণ করে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকার গণমাধ্যমটি।

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের দুই শীর্ষ কর্মকর্তা সম্প্রতি ইসলামাবাদের এফ-১৬ যুদ্ধবিমানবহর হিসাব করে সেখানে কোনো বিমানের অনুপস্থিতি খুঁজে পাননি।

ফরেন পলিসি পত্রিকার রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি তাদের বিমানবহরে ফাইটার জেটের সংখ্যা সরেজমিনে গুণে দেখার জন্য আমেরিকার কাছে অনুরোধ জানায় ইসলামাবাদ। বিদেশি সামরিক সরঞ্জাম কেনার চুক্তি অনুযায়ী ওই আবেদন করা হয় বলে জানা গেছে।

পত্রিকার নিবন্ধে লেখা হয়েছে, ‘পাকিস্তানের এফ-১৬ বিমানবহর হিসেবে দেখে ভারতের দাবির সঙ্গে সহমত হতে পারছে না আমেরিকা। গত ফেব্রুয়ারিতে ভারতীয় বিমানবাহিনীর আক্রমণে পাক যুদ্ধবিমান ধ্বংস হওয়ার দাবির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।’

জানা গেছে, গণনা পর্বের শেষে পাকিস্তানের যুদ্ধবিমানবহরের কোনো বিমান নিখোঁজ হওয়ার প্রমাণও পাওয়া যায়নি। এর সঙ্গে প্রতিবেদেনে উল্লেখ করা হয়েছে, ‘হতে পারে সংঘর্ষের মুহূর্তে পুরোনো মিগ-২১ বাইসন বিমানের চালক অভিনন্দন বর্তমান পাকিস্তানের এফ-১৬ ফাইটার জেট লক্ষ্য করে আঘাত হেনেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে, তিনি নিশানা ভেদ করতে পেরেছেন। কিন্তু পাকিস্তানে গিয়ে সরেজমিনে গণনার শেষে আমেরিকার কর্তৃপক্ষ নয়াদিল্লির দাবি সম্পর্কে সন্দেহ প্রকাশ করছে। ধারণা করা হচ্ছে, উদ্দেশ্যপ্রণোদিত আন্তর্জাতিক স্তরে সেদিনের ঘটনা সম্পর্কে বিকৃত তথ্য তুলে ধরা হয়েছে।’

প্রসঙ্গত, পাকিস্তানের বালাকোটে বিমান হামলার একদিন পরে ভারতের সামরিক ঘাঁটিতে আক্রমণ করতে যায় পাক যুদ্ধবিমান। কিন্তু ভারতীয় বিহানবাহিনী সেটি বুঝতে পেরে এফ-১৬ ফাইটার জেটকে তাড়া করে নিয়ন্ত্রণরেখা পার করে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়েন বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সেই অভিযানে পাকিস্তানের এফ-১৬ ফাইটার জেটকে গুলি করে মাটিতে নামানোর পরে তার মিগ-২১ বাইসন বিমান নিশানা করে গুলি চালায় পাক বিমান বাহিনীর সদস্যরা। ক্ষতিগ্রস্ত বিমান থেকে প্যারাসুটের সাহায্যে পাক ভূখণ্ডে নামতে বাধ্য হন অভিনন্দন। তিন দিন তাকে হেফাজতে রাখার পরে মুক্তি দেয় পাকিস্তান।

দাবির স্বপক্ষে গত ২৮ ফেব্রুয়ারি পাক ফাইটার জেট থেকে ছোড়া আমরাম ক্ষেপণাস্ত্রের ভগ্নাবশেষ সাক্ষ্য হিসেবে সংবাদমাধ্যমের সামনে হাজির করে ভারতীয় বিমাবাহিনী।

কিন্তু সমালোচকদের মতে, অভিনন্দনের পক্ষে কখনই প্রমাণ করা সম্ভব নয় যে, পাক যুদ্ধবিমানকে গুলি করে নামাতে সফল হয়েছিলেন তিনি। পাকিস্তানও তাদের ফাইটার জেট ধ্বংস হওয়ার কথা অস্বীকার করে।

ভারতে লোকসভা নির্বাচন আসন্ন। শাসকদল বিজেপির প্রচারে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে জাতীয়বাদ ইস্যু এবং তারই জের টেনে উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের সাফল্যের খতিয়ান। এই সন্ধিক্ষণে মার্কিন প্রতিরক্ষা দদপ্তরের সমীক্ষা নরেন্দ্র মোদী সরকারকে যে যথেষ্ট অস্বস্তিতে ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক