মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে নারীর কারণে ৩,৫০০ কোটি ডলার দিয়ে স্ত্রীকে ডিভোর্স দিলেন বেজস

news-image

সাড়ে তিন হাজার কোটি ডলারের বিনিময়ে ডিভোর্সে সম্মত হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী অনলাইন মার্কেট প্লেস ‘অ্যামাজনের’ প্রতিষ্ঠাতা জেফ বেজস এবং তার স্ত্রী ম্যাকেনজি।এখন পর্যন্ত এটিই হচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স।বৃহস্পতিবার তারা বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন, যদিও এই বিবাহ-বিচ্ছেদ আদালতে অনুমোদন পেতে সময় লাগবে আরও ৯০ দিন।কিন্তু বেজস-ম্যাকেনজিকে ছাপিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে এখন বেজসের ‘গার্লফ্রেন্ড’ লরেন সানচেজ (৪৯)। সানচেজের আসল বয়স কত কিংবা সত্যিই তিনি বেজসের গার্লফ্রেন্ড কিনা তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা।

বিলিওনিয়ার ক্লাবে এক নম্বরে থাকা ব্যবসায়ী জেফ বেজসের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি সামনে আসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় শিরোনাম হচ্ছেন তিন সন্তানের জননী লরেন সানচেজ।

জানুয়ারিতে সানচেজের সাথে বেজসের ব্যক্তিগত বেশ কিছু ছবিকে কেন্দ্র করে সাবেক স্ত্রী ম্যাকেনজির সঙ্গে সম্পর্কের অবনতি হয় বেজসের। এরপর দুজনের সম্পর্ক বিবাহ বিচ্ছেদে গড়ায়।অন্যদিকে ঠিক একই সময়ে নতুন প্রেমিকা লরেন সানচেজের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে থাকে। যদিও তাদের বিবাহ বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত একে অন্যের থেকে দূরে থাকার ঘোষণা দেন বেজস-সানচেজ।

তবে তাদের দু’জনের মধ্যে ঠিকই নিয়মিত যোগাযোগ হয়। ফোনে একে অন্যের সঙ্গে আলাপ করেন। একে অন্যের থেকে দূরে থাকার ঘোষণা দিলেও জানুয়ারির শেষ দিকে টেক্সাসে তাদের দুইজনের অভিসারের কথা ঠিকই ফাঁস হয়ে যায়।এ বছরের জানুয়ারিতে জেফ বেজস এবং লরেন সানচেজের মধ্যে প্রথম আলাপ হয়। তাদের দুইজনের মধ্যে এই আলাপের কাজটি করিয়ে ছিলেন সানচেজের স্বামী, হলিউডের অন্যতম শক্তিশালী ব্যক্তিদের একজন প্যাট্রিক হোয়াইটসেল। এর কিছুদিন পরই স্বামী হোয়াইটশেলের থেকে আলাদা হন সানচেজ।

এরপর জেফ বেজসের স্পেস কোম্পানি ‘ব্লু অরিজিন’ এ কাজ করার সুবাদে পরস্পরের কাছাকাছি আসেন বেজস-সানচেজ।ধারণা করা হচ্ছে, সানচেজের সঙ্গে বেজসের ছবিগুলো জনসমক্ষে আসার ঘটনাকে কেন্দ্র করেই সাবেক স্ত্রী ম্যাকেনজির সঙ্গে বিচ্ছেদ চুক্তি পাকাপোক্ত করেছেন বেজস।

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত লস এঞ্জেলস টিভি দর্শকরা সানচেজকে দেখেছেন ফক্স’স গুড ডে লা’তে সহ-আয়োজক হিসেবে। এক সময়ে বিনোদন সাংবাদিক হিসেবেও কাজ করেছেন তিনি। সানচেজ একজন যোগ্যতা সম্পন্ন হেলিকপ্টার পাইলটও। হলিউডের সাংবাদিকদের তথ্য মতে, ক্রিস্টোফার নোলান’স ডুনকির্ক-এ একজন পরামর্শক হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

সূত্র: দ্য সান ও দ্য ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক