মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্যারেন্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষার আদেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলাকারী ব্রান্টন ট্যারেন্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য আদেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার ক্রাইস্টচার্চের হাইকোর্ট এই আদেশ দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

শুক্রবার শুনানির সময় বিচারকের কোন প্রশ্নেরও জবাব দেননি অভিযুক্ত ব্রেন্টন ট্যারান্ট। এ কারণে তার মানসিক অবস্থা যাচাইয়ের নির্দেশ আসে আদালতের পক্ষ থেকে।

ক্রাইস্টচার্চের হাইকোর্টের বিচারপতি ক্যামেরন ম্যান্ডার বলেছেন, সন্দেহভাজন ব্রান্টন আদালতের শুনানিতে উপস্থিত হওয়ার উপযুক্ত কিনা তা খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা। তার মানসিক স্বাস্থ্য বর্ণনায় দুটি মূল্যায়ন করা হবে।

এ সময় আদালত কক্ষে ব্রান্টনসহ আরও উপস্থিত ছিলেন হামলায় হতাহতদের আত্মীয়রা। বিচারপতির আদেশ শান্ত মেজাজে শুনতে দেখা গেছে তাকে। স্বল্পমেয়াদী ওই শুনানিতে কোনো মন্তব্য করেননি তিনি।

আদালতকক্ষে বিচারপতি-উকিল ও শুনানির কার্যধারা স্বচক্ষে দেখেছেন ব্রান্টন। কিন্তু এ সময় কোনো ক্যামেরায় ছবি, ভিডিও অথবা অডিও রেকর্ডিং করার অনুমতি দেওয়া হয়নি। তবে সাংবাদিকদের আদালত কক্ষের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

বিচারপতি ক্যামেরন ম্যান্ডারের নির্দেশে মামলার পরবর্তী শুনানি ১৪ জুন ধার্য করা হয়েছে। এর আগ পর্যন্ত ব্রান্টনকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশনা দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গবাদী সন্ত্রাসী ব্রান্টনের বিরুদ্ধে ৫০টি হত্যা ও ৩৯টি হত্যা চেষ্টার মামলা এনেছে নিউজিল্যান্ড পুলিশ।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে শ্বেতাঙ্গ সন্ত্রাসীর গুলিতে পাঁচজন বাংলাদেশিসহ ৫০ জন মুসলমান নিহত হন। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন। এ হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান বাংলাদেশের ক্রিকেট দলের কয়েকজন সদস্য।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক