মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে পাকিস্তানের হামলায় ৭ ভারতীয় সেনা নিহত

news-image

রাওয়ালকোট সীমান্তের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় বাহিনীর হাতে তিন পাক সেনা নিহতের ঘটনায় প্রতিশোধে নেমেছে পাকিস্তান। তাদের দাবি, বিনা উসকানিতে এমন হামলার জবাবে ভারতীয় সাত সেনাকে গুলি করে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। এ সময় তাদের গুলিতে আরও ১৯ সেনা আহত হয়েছে বলে দাবি করা হয়। পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর মঙ্গলবার এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ভারতীয় সেনাবাহিনী বিনা উসকানিতে পাকিস্তানে গুলিবষর্ণ করলে এর পাল্টা জবাব হিসেবে ভারতীয় কয়েকটি নিরাপত্তাচৌকিও ধ্বংস করে পাকিস্তান।এতে আরও বলা হয়, ভারতীয় সেনাবাহিনী জনবহুল এলাকা খুইরাতে নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালালে ১৮ বছর বয়সী এক পাকিস্তানি তরুণ শহীদ হয়। এছাড়া তিনজন নারী গুরুতর জখম হয়।এদিকে মঙ্গলবার সকালে ভারতীয় বাহিনী অনর্থক গুলি চালিয়ে রাওয়ালকোট এলাকায় গুলি চালায়। এতে তিন পাকিস্তানি সেনা শহীদ হন।

নিহত তিন সেনা হলেন, মুহাম্মদ রিয়াজ, আজিজুল্লাহ এবং শহিদ মানসাব।পাকিস্তানি সেনাবাহিনীর আইএসপিআর দাবি করছে, ভারতীয় সেনাবাহিনী গত ৪৮-৭২ ঘণ্টা যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করেছে। পাকিস্তান এর যুগোপযোগী জবাব দিয়েছে।

সূত্র: দি নিউজ ইন্টারন্যাশনাল ও আনাদলু।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক