মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারের সাঈদের চিঠির জবাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী যা বললেন

news-image

অনলাইন ডেস্ক : গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজের সময় সন্ত্রাসী হামলায় ৫০ জন মুসল্লি নিহত হন।

এ ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের ভূমিকা, পদক্ষেপ এবং মুসলিম সম্প্রাদয়ের প্রতি তার সমবেদনাকে সমর্থন জানিয়ে গত ২৩ মার্চ তাকে একটি ই-মেইল পাঠান মৌলভীবাজারের চিকিৎসক সাঈদ এনাম।

এর পাঁচ দিন পর প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের পক্ষে তার কার্যালয়ের একান্ত সচিব ডায়না অকেবা সাঈদ এনামের চিঠির জবাব দেন।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে পাঠানো ইমেইলের জবাব পেয়ে বাংলাদেশি চিকিৎসক সাঈদ এনাম খুবই আনন্দিত, উচ্ছ্বসিত হন।

এ বিষয়ে এনাম গণমাধ্যমকে জানান, ‘আমি একজন মনরোগ বিশেষজ্ঞ। শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেনটন ট্যারেন্টের এমন বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় আমি যেমন বিস্মিত, তেমনই এ ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করেছি। সেই সঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কিছু পদক্ষেপ আমাকে অভিভূত করেছে।’

তিনি আরও বলেন, ‘একজন অমুসলিম হয়ে জাসিন্ডা দল-মত-ধর্মের ওপরে উঠে যে ভূমিকা রেখেছেন তাতে আমি তাকে সাধুবাদ না জানিয়ে থাকতে পারিনি। এটা মানুষ হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য। সে দায়িত্ববোধ থেকেই নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীকে একটি মেইল করে ধন্যবাদ জ্ঞাপন করি।’

সাঈদ এনাম ই-মেইলে লেখেন , ‌‌‘শুধু মসজিদ নয়, মন্দির, গির্জা, চার্চ বা প্যাগোডায় প্রার্থণারত কাউকে আঘাত করা সম্পূর্ণ নিষেধ।’

মেইলটি পেয়ে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী তার অফিসের মাধ্যমে সাঈদ এনামকে মেইলের জন্য ধন্যবাদ দেন।

ফিরতি মেইলে জাসিন্ডা বলেন, ‘সারা বিশ্বের মানুষ ও সোস্যাল মিডিয়া যেভাবে নিউজিল্যান্ডবাসীর এমন ক্রান্তিলগ্নে পাশে দাঁড়িয়েছেন, তাতে আমি অভিভূত।’ বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক