মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক পাচারের মামলা: ৬ বছরের জেল সৌদি প্রিন্সের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মাদক পাচার মামলায় সৌদি আরবের এক প্রিন্সকে দোষী সাব্যস্ত করে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন লেবাননের অপরাধ আদালত। আদালতের রায়ে বলা হয়, ২০১৫ সালের ২৬ অক্টোবর সৌদি আরব থেকে বৈরুতে আসার সময় নিজের প্রাইভেট জেটে করে প্রায় দুই টন ক্যাপটাগন মাদক পাচার করছিলেন প্রিন্স আব্দুল মুহসিন বিন ওয়ালিদ বিন আব্দুল মুহসিন বিন আব্দুল আজিজ।

প্রিন্স আব্দুল মুহসিন ও তার সহযোগী ইয়াহিয়া সাইমি আল-সাম্মারিকে মাদক রাখা ও পাচারের দায়ে প্রথমে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন লেবাননের ওই আদালত। তবে আদালত পরে দণ্ড কমিয়ে ছয় বছর এবং এক কোটি লেবানিজ পাউন্ড জরিমানা করেন।

ওই মামলায় পলাতক থাকা লেবাননের নাগরিক হাসান জাফর, আলি ইসমাইল ও মারওয়ান কিলানিকে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেক ১০ কোটি লেবানিজ পাউন্ড জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের জমিজমা ও সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে এ মামলায় প্রিন্স আব্দুল মুহসিন ছাড়াও বন্দর আল শারাওয়ি, জাইয়েদ আল হাকিম ও মুবারক আল হার্থি নামে অপর তিন সৌদি নাগরিককে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের প্রত্যেককে ২০ লাখ লেবানিজ পাউন্ড অর্থদণ্ডও দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক