,

জোর করে সাংবাদিককে ‘চুমু’ বক্সারের (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : প্রতিপক্ষকে হারিয়ে উত্তেজনায় টগবগ করছিলেন বুলগেরিয়ার বক্সার কুবরাত পিউলেভ। ঠিক সে সময় এক নারী সাংবাদিক হাজির হন তার সাক্ষাৎকার নিতে। আর এটি সরাসরি সম্প্রচারিত হচ্ছিল টিভিতে। সবই ঠিক ছিল। তবে সাক্ষাৎকার শেষে ওই নারী সাংবাদিককে জোর করে জড়িয়ে ধরে চুমু খান পিউলেভ। এর পরেই তা ভাইরাল হয়ে যায়।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বুলগেরিয়ান এই হেভিওয়েট প্রতিপক্ষ রোমানিয়ার বগডান দিনুকে হারিয়ে গত শনিবার লস অ্যাঞ্জেলেসে ম্যাচ জেতেন। সেই সঙ্গে অন্য সব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের দাবিদার হয়ে ওঠেন ৩৭ বছর বয়সী পিউলেভ। আর এ জন্যই একটু বেশি উত্তেজিত ছিলেন তিনি।

ম্যাচ শেষে পিউলেভের সাক্ষাৎকার নিচ্ছিলেন এক নারী সাংবাদিক। রক্তাক্ত পিউলেভ তার জবাবও দেন। তবে সাক্ষাৎকারের শেষের দিকে ওই নারী সংবাদিককে হঠাৎই তিনি জড়িয়ে ধরেন। পরে লাইভেই চুমু খান পিউলেভ।

সব ঠিক থাকলে অ্যান্থনি জোসুয়া বা টাইসন ফিউরির বিরুদ্ধে দেখা যেতে পারে তাকে। এরা প্রত্যেকেই মার্কিন বক্সিং দুনিয়ায় হেভিওয়েট নাম।

এদিকে, বক্সার পিউলেভের এই কাণ্ডে জোর সমালোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কড়া সমালোচনা চলছে। যদিও তার ফ্যানরা দাবি করছেন,ওই নারী সাংবাদিকই পিউলেভের সঙ্গে ‘ঘনিষ্ঠ’ হওয়ার চেষ্টা করছিলেন। সাক্ষাৎকারের আগে আলাদা করে ‘ছবিও’ তুলেছিলেন।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির