মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫৩২ নারী মোদির জন্য যজ্ঞ করছেন

news-image

অনলাইন ডেস্ক : আগামী ১১ এপ্রিল ভারতে লোকসভা নির্বাচন। একদিকে নরেন্দ্র মোদির সমর্থকের সংখ্যা যেমন বিশাল, অন্যদিকে বিরোধী দলগুলো আগের তুলনায় বেশ বলীয়ান। আর তাই নির্বাচনে বিশাল ব্যবধানে মোদির জয় নিশ্চিতের জন্য শনি দেবতাকে তুষ্ট করতেই যজ্ঞ করছেন পাঁচ শতাধিক নারী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের সুরাটে কাপোদারা এলাকায় সিদ্ধ কুটির নামে একটি জায়গায় গতকাল শনিবার শুরু হওয়া এই যজ্ঞ আজ শেষ হবে। প্রধানমন্ত্রী মোদির জন্য ‘১০৮ শনি মহাযজ্ঞ’ করছেন নারীরা।

মহাযজ্ঞের কর্তব্যে থাকা ‘নরেন্দ্র মোদি বিচার মঞ্চ’ সংস্থার প্রধান রেখা রাওয়াল বলেন, ‘শনি মহাযজ্ঞে ৫৩২ জন নারী অংশগ্রহণ করেছেন। তারা তাপি নদীর ধারে বসে দুই দিনের এই যজ্ঞে প্রার্থনা করছেন, যা রোববার শেষ হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিবন্ধী ছাত্রীরাও নারীদের সঙ্গে এই যজ্ঞে অংশ নিচ্ছে। এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রমে জড়িত নারীরাও এই রীতিতে যোগ দিচ্ছেন।’

মোদিকে ফের প্রধানমন্ত্রী করার জন্য হাভনের বন্দোবস্ত করা হয়েছে বলে আরও জানান এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক