,

ঘানায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬০

news-image

অনলাইন ডেস্ক : আফ্রিকার দেশ ঘানায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৮ জন।

শুক্রবার সকালে বনো ইস্ট অঞ্চলের রাজধানী আক্রায় এই দুর্ঘটনা ঘটে।

ঘানার চতুর্থ বড় শহর কিনটিমপু থেকে টামাল যাওয়া পথে দুই দূরপাল্লার বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ পর একটি বাসে আগুন ধরে যায়। অন্যটি ভেঙে গুড়িয়ে যায়।

এ দুর্ঘটনায় দুই বাসের ৬০ আরোহী নিহত হয়েছে। এদের অধিকাংশ ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষের সময় বাস দুটির প্রত্যেকটিতেই কমপক্ষে ৫০ জন করে যাত্রী ছিলেন।

তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে তারা।

দুর্ঘটনাস্থলে জরুরি সেবাদাতা ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে। ওই অঞ্চলের সরকারি কিনটামপো হাসপাতালের চিকিৎসক কওমি আরহিন বলেছেন, আহত ২৮ ব্যক্তিকে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

প্রসঙ্গত, ঘানায় প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। দেশটিতে প্রতিদিন সড়কে গড়ে ছয়জন মারা যায়। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর