মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রাইস্টচার্চে হামলা : নিহতদের স্মরণে ‘মার্চ ফর লাভ’

news-image

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ভালোবাসার পদযাত্রা ‘মার্চ ফর লাভ’ পালন করেছে দেশটির জনগণ।

শনিবার সকালে ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদের পার্শ্ববর্তী নর্থ হ্যাগলে পার্কে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। “দে আর আস অ্যান্ড উই স্ট্যান্ড টুগেদার’ লিখা সম্বলিত ব্যানারে ওই পদযাত্রায় অংশ নেন হাজার হাজার নারী-পুরুষ। অংশ নেয় ক্ষুদে শিশুরাও। এমনকি অনেকে শিশু বাচ্চাকে ট্রলিতে করে নিয়েও যোগ দেন এই ‘মার্চ ফর লাভ’ কর্মসূচিতে।

কর্মসূচিতে অনেকের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও নিহতদের বাঁধাই করা ছবি। প্ল্যাকার্ডে নিহতদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে বিভিন্ন প্রতীক ব্যবহার করা হয়। অনেক শিশু ও নারী-পুরুষের হাতে ছিল ফুল ও ফুলের তোড়া।

পদযাত্রাকে ঘিরে ব্যাপক নিরাপত্তাও লক্ষ্য করা গেছে। পদযাত্রার সামনে ও পেছনে ছিল বহু সংখ্যক নিরাপত্তাকর্মী।

উল্লেখ্য, গত ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময়  নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে মসজিদে ব্রেনটন ট্যারেন্ট নামের এক অস্ট্রেলিয়ান বন্ধুকধারী নির্বিচারে গুলি করে ৫০ মুসল্লিকে হত্যা করে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও ৪২ জন। সূত্র: স্টাফ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক