শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যোগাযোগমাধ্যমে ভাইরাল দৈত্য মাছ!

news-image

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে পাওয়া একটি দৈত্যাকৃতির মাছ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিবিসি জানায়, এটি বিশেষজ্ঞরা পরীক্ষা করেছেন। এটি সামুদ্রিক মাছ সানফিস। মাছটি লম্বায় ছয় ফুট। মৎস্যজীবীদের একটি দল বালিতে এ মাছটি ধরেছে।

ফেসবুকে পোস্ট দেন লাইন্ট গ্রেজলেকের স্বামী। প্রথমে এটিকে সমুদ্রে ভেসে আসা কাঠের টুকরা মনে করেছিলাম বলে জানান লাইন্ট গ্রেজলেক। তিনি বিবিসিকে বলেন, আমি মনে করিনি এটা সত্য ছিল না, যতক্ষণ না আমি গুগলে সানফিশ খোঁজ করেছি।

তিনি জানান, তার স্বামী স্টিভেন জনস এক বছর ধরে মাছ ধরার কাজে নিয়োজিত রয়েছেন। তিনি বলেন, আমার বাস্তব জীবনে এত বড় মাছ দেখিনি।

তারা কেন এটির ছবি তোলে, তিনি বলেন, এটি অত্যন্ত ভারি ছিল, ত্বক রুক্ষ এবং চামড়ার মতো ছিল।