মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে টাইগ্রিস নদীতে নৌকা ডুবিতে ৭২ কুর্দি নিহত

news-image

অনলাইন ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের টাইগ্রিস নদীতে ফেরী ডুবিতে ৭২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার নওরোজ উৎসব শেষে ফেরার পথে এ প্রাণহানীর ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ধারণক্ষমতার চেয়ে বেশি লোক ওঠার কারণে এ দূর্ঘটনা ঘটেছে। মসুল বাঁধ খুলে দেওয়ার কারণে পানির স্তর বেড়ে যাওয়ার বিষয়ে কর্তৃপক্ষ জনসাধারণকে আগেই সতর্ক করেছিল। ফেরি চালকেরা এই সতর্কতা আমলে না নেয়ার কারণে এ দূর্ঘটনা ঘটে।

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নওরোজ উদযাপন শেষে কুর্দি সম্প্রদায়ের লোকজন টাইগ্রিস নদী দিয়ে বাড়ি ফিরছিল।

মসুলের সিভিল ডিফেন্স প্রধান হুসাম খলিল জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। ফেরীটি ডুবে যাওয়ার পর সাতার না জানার কারণে তাদের বেশী মৃত্যু হয়েছে।

উদ্ধারকারী টিম ডুবন্তদের বাঁচাতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, আক্রান্তদের বাঁচাতে কাজ চলছে। এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সূত্র: আল আরাবিয়া

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক