মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটেনে একরাতে চার মসজিদে ভাঙচুর; ব্যাপক ক্ষয়ক্ষতি

news-image

যুক্তরাজ্যের বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডে চারটি মসজিদে হাতুড়ি হামলার খবর পাওয়া গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এ হামলায় মসজিদগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মসজিদের জানালা, দরজা ভাঙচুর করেছে অস্ত্রধারী অজ্ঞাত সন্ত্রাসীরা।জানা যায, বুধবার গভীর রাতে এসব হামলা চালায় সন্ত্রাসীরা। এতে আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। মুসলিমদের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়।

পুলিশ এসব ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কে বা কারা এসব হামলা চালাতে পারে তা নিয়ে তারা কিছু বলতে পারেনি।এদিকে দেশটির প্রশাসন শুক্রবারের জুমআর নামাজের সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।ডেইলি মেইল এক প্রতিবেদনে বলছে, রাতে উইটনের উইটন ইসলামিক সেন্টারে হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে মসজিদের সাতটি জানালা ও দুটি দরজা ভাঙচুর করা হয়।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একযোগে দুটি মসজিদে হামরা করে শেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্ট। আতে ৫০ জন মুসলিম শহীদ হন। আহত হন অনেকেই। এ শোকের রেশ কাটতে না কাটতেই ব্রিটেনের মসজিদে হামলার ঘটনা ঘটলো।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক