,

ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের ককপিট উদ্ধার, পাইলটের শেষ কথা ‘আল্লাহু আকবর’

news-image

নিউজ ডেস্ক: ১৮৯ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের ‘বোয়িং ৭৩৭ ম্যাক্স’ মডেলের উড়োজাহাজটির ককপিট উদ্ধার হয়েছে। ককপিটের উদ্ধার হওয়া ভয়েস রেকর্ডারটিতে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানিয়েছে রয়টার্স। ভয়েস রেকর্ডারটিতে শোনা গেছে, উড়োজাহাজটির সহকারী পাইলট ‘আল্লাহু আকবর’ বলে ওঠেন, তৎক্ষণাৎ এটি কারাওয়াং সাগরে আছড়ে পড়ে। এরপর আর পাইলট বা অন্য কারও কোনো কথা শোনা যায়নি।

গত বছরের ২৯ অক্টোবর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ১৮৯ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। দেশটির ব্যাংকা দ্বীপের প্যাঙ্কাল পিন্যাংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছিল উড়োজাহাজটি। উড্ডয়নের ১৩ মিনিট পর বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে বিমানটিকে ফিরিয়ে নিয়ে আসার অনুমতি চাইলেও পাইলট তা পাননি।

কর্তৃপক্ষ এর আগে নিশ্চিত করেছে যে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগের দিন অন্য রুটে ওই একই বিমান চালানোর সময় যান্ত্রিক ত্রুটি দেখতে পেয়েছিলেন পাইলট।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর