মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমুদ্রে ডুবে গেলো দুই হাজার গাড়িসহ জাহাজ

news-image

অনলাইন ডেস্ক : অগ্নিকাণ্ডের পর দুই হাজার গাড়ি বহনকারী একটি জাহাজ ডুবে গেছে আটলান্টিক মহাসাগরের ফ্রান্স উপকূলে। ইতালিয়ান ওই কন্টেইনার জাহাজটি ব্রাজিলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে জানানো হয়েছে, আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া ওই জাহাজটিতে বিখ্যাত গাড়ি নির্মাতা পোরশের ৩৭টি সহ অন্তত দুই হাজার গাড়ি ছিল। এতে কয়েক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ১২ মার্চ ফ্রান্সের ব্রেস্ট পোর্ট থেকে ১৫০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আটলান্টিক মহাসাগরে জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে ভয়াবহ রকমের আগুন লাগে ১০ মার্চ। অগ্নিকাণ্ডস্থলে সমুদ্রের গভীরতা ছিল ১৫ হাজার ফুট।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, ভয়াবহ ওই জাহাজডুবির পর ভেতরে থাকা ২৭ নাবিকের সবাইকে নিরাপদে উদ্ধার করেছে যুক্তরাজ্যের সামরিক বাহিনী। জাহাজডুবির পর পানিতে ছড়িয়ে পড়া তেল দ্রুত পরিষ্কার করার কাজটি করে ফরাসী কর্তৃপক্ষ।

জার্মানভিত্তিক বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী কম্পানি পোরশে নিশ্চিত করেছে, মঙ্গলবার ডুবে যাওয়া জাহাজটি পোরশে’র ৯১১-জিটি২-আরএস সিরিজের চার ধরনের মডেল বহন করছিল। মডেলগুলো একবারেই নতুন। যার খুচরা মূল্য ছিল প্রায় দুই লাখ ৯৩ হাজার ২০০ ডলার।

জাহাজডুবির ঘটনার পর জার্মানির এই গাড়ি নির্মাতা কম্পানিটি তাদের ব্রাজিলিয়ান গ্রাহকদের জানিয়েছে। দুর্ঘটনার পরই চিঠিতে গ্রাহকদের পোরশে বলে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, গ্রিমাল্দি গ্রুপের একটি জাহাজ আমাদের গাড়িগুলো বহন করছিল। কিন্তু জাহাজটিতে আগুন ধরে যাওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।

কম্পানিটি আরও বলে, আশা করি শিগগিরই আপনাদের জন্য আবারও এ মডেলের গাড়ি বানাতে পারবো আমরা। আপাতত আমরা মডেলটি ডেলিভারি দিতে পারছি না বলে আমরা দুঃখিত।

জাহাজডুবির ওই ঘটনায় পোরশের ৩৭টি গাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া অন্যান্য বড় বড় কোম্পানির আরও অনেক গাড়ি ধ্বংস হয়। ইউরোপীয়ান গাড়ি নির্মাতা কম্পানি কোম্পানি অডি’র বেশ কিছু গাড়ি ছিল ওই জাহাজটিতে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী গেবিন উইলিয়ামসন জানিয়েছেন, জাহাজে আগুন লাগার পর ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। দ্রুত জাহাজটিতে থাকা ২৭ নাবিককে নিরাপদে উদ্ধার করে সামরিক বাহিনী। এমন সহাসিকতার ব্রিটিশ সামরিক বাহিনীর প্রশংসা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক