মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাফন শুরু ক্রাইস্টচার্চে নিহতদের

news-image

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের লাশ দাফন আজ বুধবার থেকে শুরু হয়েছে। গত শুক্রবার ওই হামলায় ৫০ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে আজ দুজনের লাশ দাফন করা হয়েছে। সব লাশ এখনো স্বজনদের কাছে হস্তান্তর শেষ হয়নি। আজই হস্তান্তর শেষ হওয়ার কথা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লাশ শনাক্তকরণে বিস্তারিত প্রক্রিয়া মেনে নিউজিল্যান্ড পুলিশ ঘটনার দুদিন পর রোববার থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর শুরু করে। আজ লাশ হস্তান্তর শেষ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ যে দুজনের লাশ দাফনের জন্য নেওয়া হয়, তাঁরা বাবা ও ছেলে। সমাধিস্থল ক্রাইস্টচার্চ মেমোরিয়াল পার্ক সেমেটারিতে লাশ দাফন অনুষ্ঠানে শত শত শোকাহত মানুষ অংশ নেন। পুরো স্থানজুড়ে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়। সমাধিস্থলে আরও কয়েকটি কবর খোঁড়া হয়েছে।

দাফনে যোগ দিতে অকল্যান্ড থেকে ক্রাইস্টচার্চে আসা গুলশাদ আলী নামের এক ব্যক্তি জানান, খাটিয়া থেকে লাশ কবরে নামানোর সময় এক আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয়।

স্থানীয় সময় শুক্রবার বেলা দেড়টায় জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে আধা স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে প্রথম হামলা চালায় অস্ট্রেলীয় যুবক ব্রেনটন টারান্ট (২৮)। হামলার পুরো ঘটনা তিনি ফেসবুকে লাইভস্ট্রিম করেন। অল্পের জন্য ওই মসজিদে হামলা থেকে রক্ষা পান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। এর অল্প কিছু পরে বন্দুকধারী লিনউড মসজিদে হামলা চালান। দুই মসজিদে হামলায় ৫০ জন নিহত হন। আহত হন ৫০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচ বাংলাদেশি।

পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত ২১ জনের মরদেহ শনাক্তের কাজ শেষ হয়েছে। আজ রাতের মধ্যে লাশ শনাক্তের কাজ শেষ করা হবে।

লাশ শনাক্ত করে হস্তান্তরের এই দীর্ঘ প্রক্রিয়ায় হতাশ নিহত ব্যক্তিদের স্বজনেরা। কারণ, মুসলিম রীতি অনুসারে যত দ্রুত সম্ভব লাশ দাফন করা হয়।

লাশ হস্তান্তরে দেরি প্রসঙ্গে নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ বলেছেন, হামলার ঘটনায় হত্যা মামলা হয়েছে। হত্যা প্রমাণে বিচারককে সন্তুষ্ট করতে প্রতিটি মৃত্যুর কারণ বিস্তারিতভাবে শনাক্ত করতে হবে। কীভাবে মৃত্যু হলো, তা না উল্লেখ করে কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না। তাই বিচারের কথা বিবেচনায় রেখে কাজটি সর্বোচ্চ মান বজায় রেখে করা হচ্ছে।

আহত ব্যক্তিদের মধ্যে ২৯ জন হাসপাতালে রয়েছেন। আটজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। গুলির আঘাতের কারণে অনেকের একাধিক অস্ত্রোপচার লেগেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক