মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণীকে মুখে ঘুষি মেরে ফেলে কানে গুলি (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : সেন্ট প্যাট্রিক দিবস উপলক্ষে বাড়িতে পার্টি চলছিল। এর জেরেই দুপক্ষের মধ্যে চলে ঝগড়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সেখানে হানা দেয় পুলিশ। এ সময় এক নারীর মুখে ঘুষি মারার ঘটনা ঘটে। পরে কানে বন্দুক ঠেকিয়ে তাকে গুলি করা হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার চেস্টারে।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, গত শনিবার বিকেল ৫টার দিকে চেস্টারে এই ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম ডোমিনিক ডিফিওর। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ফুটেজে দেখা গেছে, একজন কর্মকর্তা (যার নাম জানা যায়নি) পেনসিলভানিয়ায় চেস্টারের একটি বাড়ির বাইরে ২০ বছর বয়সী ডোমিনিক ডিফিওরকে মারধর করেন। পরে তিনি তাকে কানে বন্দুক ঠেকিয়ে গুলি করে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিফিওরকে মারার আগে তাকে রক্তাক্ত করা হয়। পরে তার কানে গুলি করা হয়। এ সময় সে মাটিয়ে লুটিয়ে পড়ে।

ল্যাটিন বেথিয়া নামের এক প্রত্যক্ষদর্শী ‘সিবিএস ফিলাডেলফিয়া’কে বলছিলেন, ‘আমি বিস্মিত ছিলাম। আমি সত্যিই বিস্মিত। আমি বিশ্বাস করতে পারছিলাম না এভাবে একজন পুরুষ একজন নারীকে আঘাত করতে পারে। ’

এর পর কী ঘটেছিল তা জানান ক্যামেরুন থমাস নামের আরেক প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, ‘তিনি মারতে মারতে ওই নারীকে মাটিতে ফেলে দিয়েছিলেন। পরে তাকে গুলি করেন। ’

এদিকে চেস্টার পুলিশ জানিয়েছে, ডিফিওরকে আঘাত করার আগেই সে পুলিশ সার্জেন্টের দিকে তেড়ে আসে। ভিডিওতে দেখা গেছে, ওই নারীকে মারার আগেই সে তার হাত ওঠায়। তারপরও গোটা বিষয় তদন্ত করে দেখছে পুলিশ বিভাগ।

পুলিশ আরও জানায়, ‘পার্টির জেরে ১৯ বছর বয়সী জেলিন ওয়েস্টফল নামের একজন নারী বাড়ির দুজন লোককে আক্রমণ করে বসেন। পরে ওই বাড়ির বাসিন্দারা ওয়েস্টফলকে তাদের ভবনের বাইরে আটকে রাখেন। কিন্তু তিনি ভেতরে যাওয়ার জন্য অন্য নারীদের সঙ্গে নিয়ে দরজায় বারবার আঘাত করছিলেন। ’

এ ঘটনায় ডিফিওরের সঙ্গে থাকা ওয়েস্টফলসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- শাওন কনেলি (২১) এবং টিস হারমান (২০)। তোলপাড় করা ওই ঘটনাটি উইডিনার বিশ্ববিদ্যালয়ের কাছে ঘটে। তবে এ ঘটনায় ওই কলেজের কোনো শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়নি।

পরে এক বিবৃতিতে চেস্টার পুলিশ জানায়, ওই ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। এর পরই ঘটনা, ভিডিও এবং ক্ষমতার মাত্রা প্রয়োগ নিয়ে তদন্ত শুরু হয়।

https://youtu.be/eqQgGpVmehg

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক