মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের নামের সঙ্গে ‘চৌকিদার’ যোগ করলেন মোদি!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অনুসারী যেকেউ বিস্মিত হতে পারেন। কারণ, টুইটারে তার নাম পরিবর্তন করা হয়েছে। বর্তমানে মাইক্রোব্লগিং সাইটটিতে তার নাম ‘চৌকিদার নরেন্দ্র মোদি’।

শুধু মোদি নন, বিজেপির নেতারা একে একে টুইটারে তাদের নাম পরিবর্তন করছেন। বলতে গেলে, বিজেপি নেতাদের মধ্যে টুইটারে নাম পরিবর্তনের হিড়িক পড়েছে। অবশ্য এর পেছনে উল্লেখযোগ্য কারণ আছে।

রবিবার নির্বাচনী প্রচার কৌশলের দ্বিতীয়ভাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপি সভাপতি অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা প্রত্যেকেই টুইটারে নিজেদের নাম পরিবর্তন করতে শুরু করেছেন। তারা নামের আগে যোগ করছেন ‘চৌকিদার’ শব্দটি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ২০১৪ সালের নির্বাচনী প্রচারের সময় নিজেকে দেশের ‘চৌকিদার’ বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই স্লোগানকেই মোদির সমালোচনার মোক্ষম অস্ত্র হিসাবে ব্যবহার করছে কংগ্রেসসহ বিরোধীরা।

প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে বারবার ‘চৌকিদার চোর হ্যায়’ বলে আক্রমণ করেছেন কংগ্রেস-সভাপতি রাহুল গান্ধীসহ অন্য বিরোধী নেতারা। বিরোধীদের সেই সমালোচনাকেই এ বছরের নির্বাচনী প্রচারের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছে বিজেপি। এবার নির্বাচনী প্রচারে তাদের নতুন সংযোজন ‘ম্যায় ভি চৌকিদার’ ক্যাম্পেইন।

এই প্রচারের প্রথমভাগে ইতোমধ্যে ‘ম্যায় ভি চৌকিদার’ ভিডিও প্রকাশ করেছে বিজেপি, যেখানে দেশের বিভিন্ন শ্রেণির মানুষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর আস্থা রেখে ‘আমিও চৌকিদার’ স্লোগান দিতে শোনা গেছে। সচেতনতামূলক বিভিন্ন বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া হয়েছে প্রচারমূলক সেই ছোট ছোট ভিডিও।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক