,

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সেই ‘ডিম বালকের’ পাশে

news-image

অনলাইন ডেস্ক : ডিম নিক্ষেপকারী বালককে চড়-থাপ্পর দেওয়ার কারণে মুসলিম বিদ্বেষী সিনেটরকে অভিযুক্ত করা উচিত বলে মনে করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। স্থানীয় সময় রোববার এক অনুষ্ঠানে ওই তরুণের পক্ষ নিয়ে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার বিষয়ে সিনেটর ফ্রেজার অ্যানিং মুসলিমবিদ্বেষী মন্তব্য করায় তার মাথায় ডিম ভাঙেন উইল কনোলি নামের এক কিশোর। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পরায় ১৭ বছর বয়সী কিশোর কনোলি ‘অনলাইন হিরো’ হিসেবে সারা বিশ্বে আলোচনায় এসেছে।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, ওই কিশোরের পক্ষ নিয়ে সাংবাদিকদের প্রধানমন্ত্রী মরিসন বলেন, ‘ফ্রেজার অ্যানিংয়ের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া উচিত।’

পুলিশের এক বিবৃতিতে বলা হয়ছে, অনলাইনে নিজেকে ‘এগ বয়’ (ডিম বালক) পরিচয়দানকারী ওই কিশোর সিনেটরের মাথায় ডিম নিক্ষেপের পর সিনেটর তাকে চর-থাপ্পড় দেন। পরবর্তীতে সিনেটরের অনুসারীরা বালকটিকে ধরে ফেলেন।

ক্রাইস্টচার্চ হামলার পেছনে মুসলিম অভিবাসনকে দায়ী করে প্রশ্ন রাখেন সিনেটর অ্যানিং। তিনি বলেন, ‘মুসলিম অভিবাসন ও সহিংসতা যে অঙ্গাঙ্গীভাবে জড়িত, ক্রাইস্টচার্চ হামলার পরও কি কেউ তা অস্বীকার করতে পারবে?’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সাধারণত যে রিজার্ভ ব্যবস্থা থাকে, সিনেটর অ্যানিং দেশটির ফেডারেল পুলিশের নিরাপত্তা বিষয়ক তেমন একটি দায়িত্বে রয়েছেন।

https://www.facebook.com/amadersomoy/videos/2308032005921463/?t=0

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর