,

নিউজিল্যান্ডে মসজিদে হামলায় ৫ বাংলাদেশি নিখোঁজ

news-image

নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার পর থেকে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। আজ শনিবার সকালে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের কমিউনিটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

নিখোঁজ পাঁচজন হলেন- ওমর ফারুক, মোয়াজ্জেম, মোজাম্মেল হক, শাওন ও জাকারিয়া।

নিউজিল্যান্ডের বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, হামলায় মোট নিহতের সংখ্যা জানা গেলেও প্রবাসী বাংলাদেশী কতজন নিহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সংখ্যাটা দুই থেকে আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘আমরা এখন আনুষ্ঠানিকভাবে জানি না, কতজন মারা গেছে। কর্তৃপক্ষ তদন্ত করছে। মৃতদেহগুলো ঘটনাস্থলেই রয়েছে। আশা করি, শনিবারের মধ্যে জানতে পারবো।’

প্রসঙ্গত, ১৫ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে নারী, শিশুসহ ৪৯ জন মুসল্লিকে হত্যা করা হয়। খুন হন ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের ৪১ জন এবং লিনউডের আরেকটি মসজিদে আটজন মুসল্লি। এই সন্ত্রাসী হামলার সময় আল নুর মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। তারা মসজিদে ঢোকার কিছুক্ষণ আগে ওই হামলার ঘটনা ঘটে। ফলে অল্পের জন্য বেঁচে যান টাইগাররা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর