মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রাইস্টচার্চের মসজিদে হামলা: নিহত হয়েছেন বাংলাদেশি অধ্যাপক ও তার স্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে এক সন্ত্রাসীর বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা ড. সামাদ ও তার স্ত্রী সানজিদা আকতার।

নিহত সামাদ নিউজিল্যান্ডের স্থানীয় লিংকন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এ ছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের কৃষিতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন তিনি।

জানা গেছে, গত পাঁচ বছর আগে বাকৃবির চাকরি ছেড়ে নিজের পরিবার নিয়ে নিউজিল্যান্ডে স্থায়ী হন সামাদ। পরে সেখানে লিংকন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা শুরু করেন।

নিহতের ভাই নাগেশ্বরী কলেজের প্রভাষক সামছুজ্জামান জানান, তার বড় ভাই সিটিজেনশিপ নিয়ে সপরিবারে নিউজল্যান্ডে থাকেন। তারা সামাদ ও তার স্ত্রীর নিহত হওয়ার খবর পেয়েছেন। তবে এখনো সত্যতা নিশ্চিত করতে পারেননি।

তবে ড. সামাদের ভাতিজা আবদুল্লাহ আল মামুন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বিকেলে এ বিষয়ে তিনি জানান, চাচা দুই বছর আগে বাড়িতে এসেছিলেন। নিউজিল্যান্ডে হামলার ঘটনায় তিনি মারা গেছেন। তার স্ত্রীও হামলার শিকার হয়েছেন।

নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভুইয়াও দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিহত আবদুস সামাদ নাগেশ্বরী পৌরসভার মধুর হাইল্যা গ্রামের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম জামাল উদ্দিন। ২০১৩ সাল থেকে সপরিবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের হ্যাগলি পার্ক এলাকায় বসবাস করছিলেন। তার তিনটি সন্তান রয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক