,

এটিএম থেকে চুরি করেও টাকা ফেরত দিল চোর?‌

news-image

অনলাইন ডেস্ক : চোরের কাজই হল চুরি করা। কিন্তু কখনও শুনেছেন চোর চুরি করেও সেই টাকা ফেরত দিয়ে দিচ্ছে। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে চীনে। যেখানে এক নারীর থেকে টাকা চুরি করেও, শেষপর্যন্ত তার টাকা ফেরত দিয়ে দিল চোর।

গোটা ঘটনাটি ধরা পড়ে এটিএম’র সিসিটিভি ক্যামেরায়। পরবর্তীতে ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি। সেটিতে দেখা গেছে, লি নামে এক নারী আইসিবিলি ব্যাংকের এটিএম থেকে টাকা তুলছেন। সেই সময় সেখানে উপস্থিত হয় ওই চোর। অস্ত্র দেখিয়ে নারীকে ভয় দেখায় এবং টাকা দাবি করে। প্রাণের ভয়ে ওই চোরের হাতে ২৫০০ ইয়ান দিয়ে দেন লি। এরপরই চোরটি নারীর অ্যাকাউন্ট ব্যালান্স দেখতে চায়।

কিন্তু সেটি দেখার পরই বদলে যায় চোরের মন। দেখা যায়, ওই নারীর অ্যাকাউন্টে কোনো টাকাই অবশিষ্ট নেই। শেষপর্যন্ত দয়া করেই ওই নারীর টাকা ফিরিয়ে দেয় চোর। খবরটি সামনে আসতেই অনেকেই চোরের প্রশংসা করলেও, প্রশাসন কিন্তু কড়া হাতেই ব্যবস্থা নিয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে গ্রেফতার করে পুলিশ।‌‌‌

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর