,

নাইজিরিয়ায় স্কুলভবন ধস: ১০০ শিশুসহ বহু লোক চাপা পড়ার আশঙ্কা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইজিরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে বুধবার একটি প্রাথমিক বিদ্যালয় ভবন ধসে অজ্ঞাত সংখ্যক লোক নিহত ও চাপা পড়াদের মধ্যে অন্তত ১০০ শিশু রয়েছে বলে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এসব তথ্য জানা গেছে।

ধ্বংসস্তূপের ভেতর থেকে ১০ বছর বয়সী একটি বালককে উদ্ধার করতে দেখেছেন ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের প্রতিবেদক। এরপর আরেকটি শিশুকে উদ্ধার করার পর উপস্থিত লোকজন চিৎকার করে উল্লাশ প্রকাশ করেন।

আটটি শিশুকে ১০ জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। উদ্ধারস্থলে হাজার হাজার লোক জড়ো হয়েছেন। আর কর্মীরা শাবল দিয়ে ইট-পাথরের খোয়া সরিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহীম ফেরিনরয় বলেন, ভবনের ভেতর শিশুসহ বহু লোক আটকা পড়েছেন। তবে হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।

স্থানীয়রা বলেন, অন্তত ১০০ শিশু স্কুলে উপস্থিত হয়েছিলেন। তারা ভবনের তৃতীয়তলায় ক্লাস করছিলেন।

নাইজিরিয়ায় ভবন ধসের ঘটনা অহরহ। দুর্বল অবকাঠামো সামগ্রী ও নিয়মনীতির শীথিলতার কারণেই এমনটা ঘটছে। ২০১৬ সালে উত্তর-পূর্ব নাইজিরিয়ায় ভবন ধসে শতাধিক লোক নিহত হয়েছিলেন।

লাগোসে ওই বছর পাঁচ তলা একটি ভবন ধসে আরও ৩০জন নিহত হয়েছিলেন।

লাগোসের গভর্নর আকিনউইনি অ্যামবোডি ঘটনাস্থল পরিদর্শন করে শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে কতজন নিহত হয়েছেন, তা তিনি জানাননি। সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর