,

ইথিওপিয়ায় বিমান বিধ্বস্তে ১৫৭ আরোহীর সবাই নিহত

news-image

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে নিহত হয়েছে একশো ৫৭ আরোহীর সবাই। বিমানটিতে পাঁচ ভারতীয়সহ একশো ৪৯জন যাত্রী ও আট ক্রু ছিলো। রবিবার স্থানীয় সময় সকাল পৌণে নয়টার দিকে কেনিয়ার নাইরোবির উদ্দেশ্যে আদ্দিস আবাবার বোলে আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায় ইথিয়োপিয়ার সেভেন থ্রি সেভেন বিমানটি।

তবে উড্ডয়নের মাত্র ছয় মিনিটের মাথায় আদ্দিস আবাবা থেকে ৬০কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়। কি করণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। নিহতদের মধ্যে ৩২ জন কেনিয়ার, ১৮ জন কানাডার, ১৭ জন ইথিওপিয়ার এবং ৮ জন করে চীন, ইতালী ও যুক্তরাষ্ট্রের, ৭ জন করে যুক্তরাজ্য ও ফ্রান্সের এবং ৬ জন মিশরের নাগরিক। দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবে আহমেদ। এরআগে, ২০১০ সালে ইথিওপিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছিলো সাত ক্রুসহ ৯০ আরোহী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর