মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ে ‘ভালো বৌ’ তৈরি করতে বিশেষ কোর্স!

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের পর বৌ নিয়ে নানা কেচ্ছা কাহিনী লেগেই থাকে শ্বশুর বাড়িতে। নতুন পরিবেশে বৌয়ের যেমন মানিয়ে নিতে সমস্যা হয়, তেমনি শ্বশুর বাড়ির লোকজনের মাঝেও বৌ নিয়ে তৈরি হয় নানা বিড়ম্বনা। প্রায় সকল শ্বশুর বাড়ির লোকজনের অভিযোগ বৌ মানিয়ে নিতে পারছে না শ্বশুর বাড়ির সাথে। এবার সেই সমস্যা লাঘব করতে ভারতের বারকাতুল্লাহ বিশ্ববিদ্যালয় কোস চালু করেছে।

এদিকে, সংবাদপত্রে পাত্র-পাত্রীর বহু চটকদার বিজ্ঞাপনে দেখতে পাওয়া যায়। যেখানে পরিবারে দাবি থাকে লক্ষ্মী, গুনবতী বৌমা চান। চাওয়ার আর শেষ নেই। বৌকে হতে হবে গৃহকাজে নিপুণা, সব কাজে পারদর্শী। পাত্রের পরিবারের চাহিদার কথা মাথায় রেখেই সম্ভবত ভাল বৌমা তৈরির পাঠ দিতে চলেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়।

মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালের বারকাতুল্লাহ বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে তিন মাসের কোর্স। ভালো বৌমা হতে চাইলে ভর্তি হয়ে যেতে হবে তাড়াতাড়ি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডি সি গুপ্তা জানিয়েছেন, বিয়ের পর নতুন পরিবেশে মেয়েরা যাতে সহজে মানিয়ে নিতে পারে সেই জন্যই এই উদ্যোগ। একটি বিশ্ববিদ্যালয় হিসেবে সমাজের প্রতি আমাদের একটি দায়িত্ব রয়েছে।

ইতোমধ্যে কোর্সটি চালু হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

আমরা শুধুমাত্র পড়াশুনার গন্ডির মধ্যে আটকে থাকতে পারি না। নববধূরা যাতে নতুন জীবনে মানিয়ে নিতে পারে, সেজন্য তাদের তৈরি করাটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। কর্তৃপক্ষ মনে করছেন, নারীর স্বাধীনতা অর্জনের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে এই উদ্যোগ। পাইলট প্রজেক্ট হিসেবে সাইকোলজি, স্যোশিওলজি এবং ওমেনস স্টাডিজ বিভাগে শুরু হবে এই বিষয়ের পড়াশুনা। পড়ার বিষয়ও এগুলিই।

ডি সি গুপ্তা আরও বলেছেন, আমাদের লক্ষ্য এই কোর্স শেষ হওয়ার পর মেয়েদের মধ্যে যেন সংসার ও সমাজে তাদের অবস্থান স্পষ্ট হয়। সমাজে একটা বদল আনাই আমাদের মূল লক্ষ্য। প্রথমবার ৩০ জন মেয়েকে নিয়ে শুরু হবে। এই কোর্সে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা কি হবে তা নিয়ে অবশ্য এখনও কেউ কিছু জানাননি।

এদিকে সাইকোলজি বিভাগের অধ্যাপক কে এন ত্রিপাঠি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তবে অনেক শিক্ষাবিদের কাছে এটি হাস্যকর উদ্যোগ। এর আগে বারানসি বিশ্ববিদ্যালয়ে এই ধরণের একটি উদ্যোগ নেওয়ার কথা শোনা গেলেও পরে তা ভুল বলে জানা যায়। তবে এ ক্ষেত্রে কি উদ্যোগের কি পরিণতি হবে তা এখনও নিশ্চিত নয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক