,

মানবাধিকার লঙ্ঘন করছে মিয়ানমার-সৌদি ও ইসরায়েল : জাতিসংঘ

news-image

ডেস্ক রিপোর্ট : সৌদি আরব, মিয়ানমার ও ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাচেলে বলেছেন, এসব দেশকে অমানবিক তৎপরতা বন্ধ করতে হবে। খবর পার্সটুডের

বুধবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪০তম বৈঠকে যে বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছেন তাতে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মিশেল বাচেলে’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, নারী মানবাধিকার কর্মীদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে এবং আটক নারীদের মুক্তি দিতে হবে।

গাজা উপত্যকায় বিক্ষোভকারীদের প্রতি ইসরায়েলি সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, গাজা উপত্যকা অবরুদ্ধ করে রাখার কারণে সেখানকার পরিস্থিতির অবনতি হচ্ছে এবং সেখানে বেকারত্বের হার ৫০ শতাংশে পৌঁছেছে।
মানবাধিকার হাইকমিশনার আরও বলেছেন, অবরোধের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে এবং গাজার ৭০ শতাংশ মানুষের এখন মানবিক সহায়তা দরকার।

মিয়ানমার ইস্যুতে প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক স্বার্থে রোহিঙ্গা মুসলমানদের ওপর জুলুম-নির্যাতন চালানো হয়েছে এবং শরণার্থী শিবির থেকে স্বেচ্ছায় স্বদেশে প্রত্যাবর্তনের সুযোগ তৈরির চেষ্টা করতে হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর