,

কাশ্মীরে হিন্দু-মুসলিম সম্প্রীতির এক অনন্য নজির

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনী উপর জঙ্গি হামলা হয়েছিল যেখানে তার থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির গড়লেন হিন্দু-মুসলিমরা। স্থানীয় মুসলিম ও কাশ্মীরি হিন্দু পণ্ডিতরা ৮০ বছরের পুরনো মন্দির পুনর্নির্মাণের জন্য কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করছেন।

পুলওয়ামার আখান গ্রামে অবস্থিত এই মন্দিরটির সংস্কারের কাজ বহুদিন থেকেই চলছিল। আত্মঘাতী সন্ত্রাসী হানায় ৪৪ জন ভারতীয় সিআরপিএফ জওয়ানকে হত্যা এবং তারপর থেকে একের পর এক হামলা ও পালটা হামলার ঘটনায় সাম্প্রতিক সময়ে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল তার জেরে বন্ধ ছিল মন্দির পুনর্নির্মাণের কাজ।

মহাশিবরাত্রির দিনে ওই মন্দিরে আগত প্রত্যেককে ঐতিহ্যবাহী কাশ্মীরি খেওয়া চা খাইয়ে কাজ শুরু করেন মুসলিমরা। ওই মন্দিরের পাশেই রয়েছে জামিয়া মসজিদ। পুনর্নির্মাণের কাজে জড়িত স্থানীয়রা বলেন, আজানের আহ্বানের সঙ্গে মন্দিরের ঘণ্টা শুনতে ভালোবাসেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা মুহাম্মদ ইউনুস বলেন, ‘আমাদের আন্তরিক আকাঙ্ক্ষা ৩০ বছর আগে যেমন মন্দিরের ঘণ্টাধ্বনি ভেসে আসত একদিক থেকে, অন্যদিকে মসজিদ থেকে ভেসে আসত আজানের সুর, ঠিক তেমনটাই আবার ফিরে পেতে চাই।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর