মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবন সংকটে মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপাণি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি পশ্চিমবঙ্গে এসে মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীর আশির্বাদ গ্রহণ করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি।
ভারত ও বাংলাদেশের একেশ্বরবাদী মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবী অবস্থা সংকটজনক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাতে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে বলে আশঙ্কা করছেন ডাক্তাররা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বীণাপাণি দেবী ভর্তি রয়েছেন কলকাতার এসএসকেএম হাসপাতালে। গত কিছুদিন থেকে ফুসফুসে সংক্রমণের সমস্যায় ভুগছেন ১০১ বছর বয়সী বড়মা।

শারীরিক অবস্থার অবনতি ঘটায় রবিবার তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতাল থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর চিকিৎসায় গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। চিকিৎসকরা সর্বক্ষণ তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন।

বাংলাপিডিয়া অনুযায়ী, মতুয়া হিন্দুধর্মীয় একটি লোকসম্প্রদায়। গোপালগঞ্জ জেলার ওড়াকান্দি নিবাসী হরিচাঁদ ঠাকুর প্রেমভক্তিরূপ সাধনধারাকে বেগবান করার জন্য যে সহজ সাধনপদ্ধতি প্রবর্তন করেন, তাকে বলা হয় ‘মতুয়াবাদ’। এই মতবাদের অনুসারীরাই ‘মতুয়া’ নামে পরিচিত।

মতুয়া সম্প্রদায় একেশ্বরবাদে বিশ্বাসী; তারা বৈদিক ক্রিয়া-কর্মে আস্থাশীল নয়। তাদের ভজন-সাধনের মাধ্যম হচ্ছে নাম সংকীর্তন; তাদের বিশ্বাস ভক্তিতেই মুক্তি। এই সাধনপদ্ধতির মাধ্যমে সত্যদর্শন অর্থাৎ ঈশ্বরলাভই তাদের মূল লক্ষ্য।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক