মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধীদল আমার ওপর এয়ার স্ট্রাইক চালাচ্ছে: মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে পাকিস্তানের বালাকোটে ভারতীয় হামলায় মোট কত জঙ্গি মারা গেছে তা জানতে সরব ভারতের বিরোধী দলগুলো। কিন্তু সুনির্দিষ্টভাবে সেই সংখ্যা বলতে নারাজ মোদি সরকার। উল্টো সংখ্যা দাবিকারী বিরোধীদের একহাত নিলেন তিনি।

আহমেদাবাদের একটি জনসভায় মোদি বলেন, ‘ওরা মোদীর ওপর এয়ার স্ট্রাইক করতে ব্যস্ত আর মোদী ব্যস্ত সন্ত্রাসবাদের ওপর এয়ার স্ট্রাইক করার কাজে।’

ভারতের দাবি, গত ২৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় বিমান ঢুকে যায় পাকিস্তানের আকাশপথে। সেখানে গিয়ে বালাকোটের জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিকে ভেঙে গুঁড়িয়ে দেয় এয়ার স্ট্রাইকের মাধ্যমে। কিন্তু, ওই এয়ার স্ট্রাইকে কত জঙ্গির প্রাণ গিয়েছে, তা নিয়ে সরকারিভাবে কোনও বিবৃতি পেশ করেনি ভারত।

অন্যদিকে, গত রবিবার বিজেপির সভাপতি অমিত শাহ দাবি করেন, ওই হামলায় ‘২৫০ জন মারা গেছে’। ৩০০ জন মারা গেছে বলেও তথ্য বেরিয়েছিলো এয়ার স্ট্রাইকের পর।

ইতিমধ্যে এয়ার স্ট্রাইকের বিস্তারিত তথ্য চেয়েছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের মত নেতারা। এয়ার স্ট্রাইকে ঠিক কী হয়েছিল, তা জানার ‘অধিকার’ আছে দেশের মানুষের। বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই একই কথার পুনরাবৃত্তি করে শিবসেনাও। বিজেপির এই শরিক জানায়, এয়ার স্ট্রাইকের ব্যাপারে সব তথ্য জানার অধিকার রয়েছে দেশের মানুষের।

আহমেদাবাদের জনসভায় সবার সমালোচনা করেন মোদি। তিনি ভোটবাক্সে ‘ফায়দা’ পেতে এয়ার স্ট্রাইক করেছেন- বিরোধীদের এমন দাবি উড়িয়ে দিয়ে মোদী বলেন, ‘গত ৪০ বছর ধরে আমাদের দেশ এই সন্ত্রাসবাদী হামলায় বহুবার ক্ষতিগ্রস্থ হয়েছে। আমি ক্ষমতার তোয়াক্কা করি না। আমার কাছে দেশের নিরাপত্তাই সবার আগে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক