মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন কানাডার বাজেটমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : কানাডার বাজেটমন্ত্রী জেন ফিলপট পদত্যাগ করেছেন। একটি বড় ধরনের জালিয়াতি মামলায় সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে সোমবার তিনি পদত্যাগ করেন। বাজেটমন্ত্রীর এই পদত্যাগের ঘটনা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্য একটি বড় ধরনের ধাক্কা। খবর বার্তা সংস্থা এএফপি’র।

জেন ট্রেজারি বোর্ডের সভাপতিরও দায়িত্বরত ছিলেন। সিনিয়ন কর্মকর্তাদের উপর বৃহৎ প্রকৌশল কোম্পানি এসএনসি-লাভালিনের একটি জালিয়াতি মামলায় হস্তক্ষেপের অভিযোগ উঠায় এই নারী মন্ত্রী আর তাদের উপর আস্থা রাখতে পারছেন না।

তিনি টুইটারে জানান, ‘গুরুতর এই জালিয়াতির ঘটনা প্রকাশিত হওয়ার পর আমি পদত্যাগের সিদ্ধান্ত নেই। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘটনাটি কেন্দ্রীয় সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছে। এতে সরকারের মর্যাদাহানি হয়েছে।’

তিনি আরো জানান, ‘আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায়বিচারের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকারের এই মামলায় স্বাধীন বিচারব্যবস্থার উপর হস্তক্ষেপ করায় আমি তাদের ওপর আমার আস্থা হারিয়ে ফেলেছি।’

জেনের সঙ্গে সাবেক বিচারমন্ত্রী ও অ্যাটর্নী জেনারেল জোডি উইলসন-রেবোউল্ডের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে তিনিই ট্রুডোর লিবারেল সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

গত মাসে জোডি হাউস অব কমনস জাস্টিস কমিটিকে বলেছেন যে, ট্রুডো ও তার সহকর্মীরা এসএনসি-লাভালিন মামলায় হস্তক্ষেপের জন্য তাকে হুমকি ও চাপ দিয়েছেন।

এই নারী আরো বলেন, সরকারের কর্মকর্তারা ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আদালতের বাইরে এই মামলা নিষ্পত্তি করতে বেশ কয়েকবার তাকে চাপ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক