মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয়দের এবার প্রস্রাব সঞ্চয়ের প্রস্তাব দিলেন বিজেপি মন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : অন্য লোকজন আমাকে সমর্থন করে না কারণ আমার আইডিয়াগুলো অতি চমকপ্রদ। মিউনিসিপ্যাল কর্পোরেশনও সহায়তা করবে না কারণ সরকারি লোকজনকে কুলুর বলদের মতো প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা অন্ধের মতো চলে, ডানে-বায়ে কিছু না দেখে। কথাগুলো বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গরকরির।

ভারতের কেন্দ্রীয় পরিবহন ও সড়ক মন্ত্রী নিতিন গরকরি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে একের পর এক চটকদার বোলচালে মিডিয়া সরগরম করে রেখেছেন। গড়করি সাহেব এবার ভারতীয়দের প্রস্রাব সংরক্ষণ করে ইউরিয়া সারের প্রয়োজন মেটানোর পরামর্শ দিয়ে আবার আলোচনায় এলেন।

গত রবিবার নাগপুরে এক পুরস্কার বিতরণী সভায় যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভারতকে এখন থেকে প্রচুর সার আমদানি করতে হবে। এক্ষেত্রে আমরা ইউরিয়ার আমদানি বন্ধ রেখে ইউরিন সঞ্চয় শুরু করে দিতে পারি।

নাগপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন আয়োজিত মেয়র ইনোভেশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিজেপির সাবেক সভাপতি গরকরি বলেন, আমরা ইউরিয়া আমদানি করে থাকি। কিন্তু যদি আমরা সারাদেশের মূত্র সঞ্চয় শুরু করি তবে আমাদের আর ইউরিয়া আমদানি করতে হবে না।

নিজের উদ্ভাবনী আইডিয়ার পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে তিনি প্রাকৃতিক আবর্জনা দিয়ে জৈব-জ্বালানি প্রস্তুতের উদাহরণ দেন। গরকরি বলেন, মানুষের প্রস্রাবও জৈব জ্বালানির উপাদান হতে পারে। এতে অ্যামোনিয়াম সালফেট এবং নাইট্রোজেন আছে। এয়ারপোর্টে প্রস্রাব সঞ্চয় করতে বলছি আমি। আমরা এটা করতে পারলে আমাদের আর ইউরিয়া সার আমদানি করতে হবে না। এটা খুবই উপকারী হিসেবে দেখা দিতে পারে, কিছুই ফেলনা থাকবে না আর।

এরপর গরকরি এই কাজে নিজের প্রাক্টিক্যাল অভিজ্ঞতার বয়ান দিয়ে বলেন, বছর কয়েক আগে দিল্লিতে আমার সরকারি বাসভবনের বাগানে আমি এই কায়দা প্রয়োগ করেছি।

গরকরি মানুষের চুল থেকে বের হওয়া অ্যামিনো অ্যাসিডকেও ফার্টিলাইজার হিসেবে ব্যবহারের কথা বলেন। ফার্টিলাইজার হিসেবে চুলের ব্যবহারে তার নিজের খামারের উৎপাদন ২৫% বাড়াতে সফল হয়েছেন বলে জানিয়ে তিনি জানান, তিরুপতি বালাজি মন্দির থেকে এজন্য ৫ ট্রাকভর্তি চুল আনতে হয় তাকে প্রতিমাসে (ওই মন্দিরে ভক্তদের শ্রদ্ধাস্বরূপ দান করা চুল পরে বিক্রি করে দেওয়া হয়)।

পুর্তি গ্রুপ নামে ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার গরকরি বলেন, আমরা অ্যামিনো অ্যাসিড বিদেশে বিক্রি করি। আর দুবাই সরকারের কাছ থেকে প্রায় ১৮০ কন্টেইনার বায়ো-ফার্টিলাইজার কেনার অর্ডার দিয়েছি। এনডিটিভি, জনসত্তা

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক