মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে ভারত সরে এলো ৩০০ জঙ্গি নিহতের দাবি থেকে

news-image

অনলাইন ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানে বিরাজ করছিল তুমুল উত্তেজনা। এ ঘটনার পর পাকিস্তানকে সময় মতো সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে রেখেছিল ভারত। অন্যদিকে, আক্রান্ত হলে ইসলামাবাদের পক্ষ থেকেও নয়া দিল্লিকে দেখে নেওয়ার পাল্টা হুমকি আসছিল।

এসব হুমকির মধ্যেই নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারতীয় সেনাবাহিনী। ধ্বংস করা হয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি। হামলায় প্রায় ৩০০ ‘জঙ্গি’ প্রাণ হারায় বলে জানা যায়।

তবে এমন দাবি থেকে সরে এসেছে নয়াদিল্লি। আর বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী এসএস অহলুওয়ালিয়া এ ধরনের দাবির জন্য দেশটির গণমাধ্যমকেই দায়ী করেছেন। এ ব্যাপারে এসএস অহলুওয়ালিয়া বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা সরকারি মুখপাত্রের পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদমাধ্যমের সাহায্যে এগুলো ছড়ানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, শনিবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন এসএস অহলুওয়ালিয়া।
সেখানে তিনি বলেন, গত কয়েকদিনে জাতীয় এবং আন্তর্জাতিক, দুই ধরনের সংবাদমাধ্যমের রিপোর্টই পড়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যও শুনেছি।

তিনি আরও বলেন, পাকিস্তানে বোমাবর্ষণের পর রাজস্থানের চুরুতে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে একবারের জন্যও কি ৩০০ জঙ্গি মারা গেছে বলেছিলেন তিনি? বিজেপির কোন মুখপাত্রের পক্ষ থেকে কি জঙ্গি মৃত্যুর সংখ্যা নিশ্চিত করা হয়েছে? অমিত শাহ কি তেমন কিছু বলেছেন?

পাকিস্তানকে বার্তা দিতেই নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় বিমানবাহিনী সেখানে বোমা ফেলে বলেও দাবি করেন অহলুওয়ালিয়া। তার কথায়, “সব পাহারা টপকে শত্রুর বাড়ির পাশে বোমা ফেলেছি ঠিকই। তবে এতে সাধারণ মানুষের প্রাণহানি হোক তা চাইনি। শুধু কড়া বার্তা দেয়াই উদ্দেশ্য ছিল আমাদের যেন তারা বুঝতে পারে যে, শত্রুপক্ষকে ধ্বংস করে দেয়ার ক্ষমতা আছে আমাদের।”

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক