মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানসিকভাবে হয়রানি করা হয়েছে অভি নন্দনকে : ভারত

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানে ৬০ ঘণ্টার বন্দি অবস্থায় ভারতীয় উইং কমান্ডার অভি নন্দনকে পাকিস্তান সেনাবাহিনী শারীরিক কোনো নির্যাতন না করলেও ‘মানসিক নির্যাতন’ করেছে বলে অভিযোগ করেছে ভারত। শনিবার ভারত সরকারের সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, অভিনন্দন বর্তমানের ওপর ‘মানসিক নির্যাতন’ চালিয়েছিল পাকিস্তান। খবর এনডিটিভির।

অবশ্য পাকিস্তানে আটক হওয়ার পর তার যে ভিডিওটি প্রকাশ করা হয়েছিল তাতে অভিনন্দনকে বলতে শোনা যায়, ‘পাকিস্তান সেনাবাহিনী আমার সঙ্গে বেশ ভালো আচরণ করছেন।’ তিনি পাক সেনাদের প্রশংসাও করেন ওই ভিডিওতে। তাছাড়া দেশে ফেরত এসে তিনি তার এমন বক্তব্য বদলাবেন না বলেও জানিয়েছিলেন তখন।

এদিকে, অভিনন্দনের মুক্তির পরেও কমেনি পাক-ভারত সীমান্তে উত্তেজনা। অব্যাহত রয়েছে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি গোলাবর্ষণ। ভারতীয় সেনাবাহিনী নতুন করে গোলাবর্ষণে পাকিস্তান সেনাবাহিনীর দুই সদস্যসহ অন্তত চারজন নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের বরাতে দেশটির সংবাদ মাধ্যম ডন জানায়, শনিবার বিকেলে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গোলাবর্ষণ করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এতে হতাহতের ঘটনা ঘটে। এর আগে, শুক্রবার রাতে ভারতীয় সেনাদের গুলিতে এক কিশোর নিহত ও তিন বেসামরিক নাগরিক আহত হন। পাল্টা হামলায় তিন ভারতীয় নাগরিক নিহত হন বলে দাবি করে দেশটির সংবাদমাধ্যম।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক