মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদিকে একাধিকবার ইমরানের ফোন, তবে…

news-image

ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেওয়ার পাকিস্তানের সিদ্ধান্ত সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানানোর জন্য একাধিকবার ফোন করেছিলেন ইমরান খান। কিন্তু, ভারত প্রধানমন্ত্রীর অফিসে সেই ফোন রিসিভ করার মতো কেউ সম্ভবত ছিলেন না। ফলে, প্রতিবারই ফোন বেজে গিয়েছে।মোদিকে ফোনে না পেয়ে পাকিস্তানের সংসদে অভিনন্দনকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেন ইমরান। বলেন, শান্তির বার্তা স্থাপনেই এই সিদ্ধান্ত। শুক্রবার নিজেই এ খবর দিয়েছেন ইমরান।

ইমরানের আরও দাবি, ফোনে না পেয়ে মোদির পিএমও দফতরে বার্তাও দিয়ে রেখেছিলেন। কিন্তু, তাতেও ইতিবাচক সাড়া পাননি। ইমরান বলেন, উত্তেজনা কোন দেশেরই কাম্য নয়। ভারত, পাকিস্তান কারো জন্যই সেটা সুখকর নয়। তাই নিজেই বৃহস্পতিবার মোদিকে ফোনে ধরার চেষ্টা করেছিলাম।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ভোরের দিকে পাকিস্তানের বালাকোট শহরে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের আস্তানায় হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। এর একদিন পরই বুধবার ভারতের দু’টি যুদ্ধবিমান বিধ্বস্ত ও পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে আটক করে পাকিস্তান।

অভিনন্দন পাকিস্তানে হামলা চালাতে গিয়েছিলেন যুদ্ধবিমান মিগ-২১ নিয়ে। তবে সেই যুদ্ধবিমানটি ভূপাতিত করে ফেলে পাকিস্তানের সামরিক বাহিনী। কাশ্মীরীরা তাকে ধরে আক্রমণ করতে চাইলে পাকিস্তান সেনাবাহিনী অভিনন্দনকে নিজেদের জিম্মায় নেয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক